করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা প্রায় তিন লাখ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মে ১৪, ২০২০ | ৯:৩৫
Link Copied Successfully!

পপুলার বিডিনিউজ ডেস্ক

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে তিন লাখের কাছাকাছি পৌঁছেছে এবং আক্রান্তের সংখ্যা অর্ধ কোটির পথে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৯৮ হাজার ১৭৪ জনে।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত কোভিড-১৯ এ মোট আক্রান্ত হয়েছেন ৪৪ লাখ ২৯ হাজার ৮১০ জন।

বিজ্ঞাপন

মার্চ মাসের মাঝামাঝি থেকে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা মারাত্মকভাবে বৃদ্ধি পেতে শুরু করে।

বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত ২৪ লাখ ৭১ হাজার ৮৪৫ জন রোগীকে চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে ৪৫ হাজার ৯২১ জন গুরুতর অবস্থায় রয়েছেন।

করোনাভাইরাসে এ পর্যন্ত সারা বিশ্বে থেকে সুস্থ হয়েছেন ১৬ লাখ ৫৯ হাজার ৭৯১ জন।

বিজ্ঞাপন

কোভিড-১৯ এর ভাইরাসটি বিশ্বের ২১২টি দেশ এবং অঞ্চলে ছাড়িয়ে পড়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বাধিক মৃত্যু এবং আক্রান্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৩০ হাজার ৩৪৮ জন এবং মারা গেছেন ৮৫ হাজার ১৯৭ জন। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যায় রয়েছে যুক্তরাজ্যে, ৩৩ হাজার ১৮৬ জন।

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম ‘শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে’ ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছেন মোঃ জসিম উদ্দীন মতলব দক্ষিণে প্রশাসনের বিপ্লব ও সংহতি দিবস পালিত রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে জাতীয় সিপাহী বিপ্লবী দিবস পালন