বিশ্বজুড়ে ছড়াচ্ছে ওমিক্রন, উত্তর খুঁজছেন বিজ্ঞানীরা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ২৯, ২০২১ | ৪:৩৬
Link Copied Successfully!

সম্প্রতি আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়ার পর গত কয়েক দিনে বিশ্বের অনেক দেশে বিস্তার ঘটিয়েছে করোনার নতুন ধরন ওমিক্রন। গতকাল রোববার নতুন করে নেদারল্যান্ডস, ডেনমার্ক ও অস্ট্রেলিয়ায় ওমিক্রন ধরন শনাক্ত হয়েছে। করোনার এ ধরনের বিস্তার ঠেকাতে অনেক দেশ সীমান্ত বন্ধ করে দিয়ে আবার ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ওমিক্রনকে করোনার ‘উদ্বেগজনক ধরন’ বলে আখ্যায়িত করেছে। তবে সংস্থাটি বলেছে, করোনার নতুন এ ধরন অন্যান্য ধরনের তুলনায় বেশি সংক্রামক বা এ ধরনের সংক্রমণে রোগীর অবস্থা আরও বেশি গুরুতর হয় কি না, সেটা এখনো জানা যায়নি।

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগবিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি গতকাল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বলেন, ওমিক্রনের সংক্রমণ ক্ষমতা ও অন্য বৈশিষ্ট্য নিয়ে স্পষ্ট হতে এবং বিশ্বাসযোগ্য তথ্য পাওয়ার জন্য আরও আনুমানিক দুই সপ্তাহ সময় লাগবে।

বিজ্ঞাপন

ডব্লিউএইচও জানিয়েছে, প্রাথমিক তথ্য-উপাত্ত অনুসারে, দক্ষিণ আফ্রিকায় হাসপাতালে ভর্তি হওয়ার হার বাড়ছে। ধারণা করা হচ্ছে, সার্বিক সংক্রমণ বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তির হার বাড়ছে।

সূত্র:যুগান্তর

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা