মাকে নিয়ে গিরীশ গৈরিকের এক গুচ্ছ কবিতা

Default User
গিরীশ গৈরিক
আপডেটঃ জুন ২৫, ২০২০ | ১২:০৬
Link Copied Successfully!

মা

আমার মা এক মৃন্মময়ী বৃক্ষ
তার জীবিত শরীর জুড়ে উইপোকার বসবাস
আমি সেই বৃক্ষে ক্রুশবিদ্ধ হয়ে গেঁথে আছি
আর টের পাচ্ছি- বিশাক্ত কামড়ের জ্বালা।
অথচ- উইপোকারা জানে না
আমাদের কাঠ থেকে তৈরি হবে ম্যাচবাক্সের কাঠি।


মা

বিজ্ঞাপন

শহরের বাড়িগুলো খুব পাশাপাশি
অথচ- ভেতরের মানুষগুলো অনেক দূরে দূরে বসবাস করে।
তাই আমার মা কোনোদিন শহরের অধিবাসী হতে পারেনি।
সে এখন গ্রামে বসে- প্রতিভোরে গোবর দিয়ে উঠান পবিত্র করেন;
পূজায় বসেন

পূজা শেষ করে খোঁজ নেন- হাঁসমুরগিগুলো কোথায় কেমন আছে।
লাউয়ের ডগা আর কতো বড় হলে- মাচাটা কতোটুকু করতে হবে।

আমি শত শত পথ দূরে থেকেও মায়ের এসব কাজ দেখতে পাই
আর শুনতে পাই- মা আমাকে কখন কী বলছেন।
যেমন করে শত শব্দের ভিড়েও বাসের ড্রাইভার-
হেলপারের কথা শুনতে পায়।

বিজ্ঞাপন

মা

সেবার তো আমার মৃত্যু চৌরাস্তার মোড়ে ঘুরছিলো
চৌরাস্তা থেকে কোন দিকে গেলে আমাকে খুঁজে পাওয়া যাবে
সেসব নকশা মৃত্যুর কাছে না থাকায় বিভ্রান্ত হচ্ছিল।

মৃত্যু যখন তার করাল গ্রাসে আমাকে সাব্যস্ত করবে
ঠিক তখনি আমার মা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে বললেন :
আমার ছেলেকে নিতে হলে তার আগে আমাকে নিতে হবে।

অবশেষে মৃত্যু মাকে প্রণাম করে দৌড়ে পালালো।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা