আলাউদ্দিন হোসেন’র একগুচ্ছ ছড়া

Default User
আলাউদ্দিন হোসেন
আপডেটঃ জুন ২৫, ২০২০ | ১১:৪২
Link Copied Successfully!

১.বর্ষা এলে
বর্ষা এলে প্রকৃতি নাচে
বৃষ্টিমাখা রঙে
বর্ষা এলে শীতল বাতাস
সাজে নতুন ঢঙে।

বর্ষা এলে নদী-নালা
পানিতে থৈ থৈ
বর্ষা এলে খালেবিলে
ব্যাঙের হৈ-চৈ।

বর্ষা এলে প্রকৃতিজুড়ে
বৃষ্টি করে খেলা
বর্ষা এলে পাল উড়িয়ে
চলে নৌকার মেলা।

বিজ্ঞাপন

২.বৃষ্টিমাখা বর্ষা

বর্ষাজুড়ে বৃষ্টি নামে
আহারে কি রুপ
ঘন বৃষ্টির ছোঁয়া পেয়ে
প্রকৃতি যেন চুপ।

অঝোর ধারায় বৃষ্টি ঝরে
বর্ষা সদা হাসে
বৃষ্টি ভিজে খেয়া মাঝি
নৌকা নিয়ে ভাসে।

বিজ্ঞাপন

ভরা গাঙে বৃষ্টি ফোটা
আহারে কি হাসি
বৃষ্টিমাখা বর্ষা দেখে
কদম বাজায় বাঁশি।

৩.নৌকার পাল

আষাঢ় শ্রাবণ বর্ষাকালে
উড়ে নৌকার পাল
কমল হাতে ধরে রাখে
মাঝি-মাল্লা হাল ।

পাল উড়িয়ে চলে মাঝি
ভাটিয়ালী গানে
দুর দুরান্তে নৌকা চলে
দোলা লাগে প্রাণে।

পাল উড়িয়ে মাঝি-মাল্লা
মুর্শিদী গান গায়
সারি সারি নৌকা নিয়ে
পাল উড়িয়ে যায়।

৪.বৃষ্টি ও বর্ষা

আষাঢ় এলে বৃষ্টি ঝরে
গাঙে আসে জোয়ার
ঘন বৃষ্টির ছোঁয়া পেয়ে
খোলে বর্ষার দুয়ার।

বর্ষা আসে বৃষ্টি নিয়ে
নদীর বুকে জল
ঘন বৃষ্টির খেলা চলে
বর্ষা ছলছল।

শীতল হাওয়া ভেসে চলে
সাদা মেঘের মেলা
বর্ষা দিনে বৃষ্টি চলে
ভাসিয়ে রুপের ভেলা।

লেখক-
শিক্ষার্থী(এমবিএ)
সরকারি এডওয়ার্ড
বিশ্ববিদ্যালয় কলেজ,পাবনা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা