৫ ভেষজ চায়ে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ২৫, ২০২১ | ৬:৫২
Link Copied Successfully!

নিজেকে সতেজ রাখতে আমরা চা পান করি। দীর্ঘসময় টানা কাজ করার ফলে শরীরে যে ক্লান্তি আসে সেটি দূর করতে আমরা এই পানীয় দূর করে থাকি।

চায়ে শুধু ক্লান্তি-ই দূর হয় না। রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। বিভিন্ন মসলা, ভেষজ ও ফল দিয়ে তৈরি করা ভেষজ চা নিয়মিত পান করলে তা থেকে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন পেতে পারি। এগুলো ওজন কমাতে, ডিটক্সিফিকেশন এবং হজমে সহায়তা করে থাকে। আজ জানুন এমনই কিছু ভেষজ চা সম্পর্কে—

১. তুলসী চা
আপনার মানসিক চাপ কমাতে ও উদ্বেগ মোকাবিলা করতে অনেক কার্যকরী হতে পারে তুলসী চা। অনেক আগে থেকেই তুলসীকে তার ঔষধি গুণাগুণের জন্য সুপরিচিত। তাই আপনার ক্লান্তি মেটাতে ও চাপ কমাতে পান করতে পারেন তুলসী চা।

বিজ্ঞাপন

২. পুদিনা ও আদা চা
চায়ের স্বদের সঙ্গে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করতে চাইলে পান করতে পারেন পুদিনা ও আদা চা। এ চায়ের মধ্যে পুদিনা আপনাকে স্বতেজ করে মানসিক চাপ কমাবে এবং আদাতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে।

৩. হলুদ চা
হলুদে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য থাকার কারণে এটি দিয়ে বানানো চা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে পারে। এই চায়ের স্বাদ আরও বাড়িয়ে নিতে এর সঙ্গে আদা, গোলমরিচ, মধু ইত্যাদি যোগ করতে পারেন।

বিজ্ঞাপন

৪. মধু ও লেবু চা
খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এমন একটি উপকারী চা হচ্ছে লেবু ও মধু চা। লেবু ও মধুর মিশ্রণ অনেক উপকারী। আর এ মিশ্রণের চায়ে স্বাদের পাশাপাশি আপনি পাবেন বদহজম দূর করা, সর্দি দূর করা ও প্রদাহের বিরুদ্ধে লড়াইয়ের উপকারিতাও।

৫. লেবু, আদা ও জিরা চা
আপনি জেনে হয়তো অবাক হবেন যে, লেবু, আদা ও জিরা দিয়ে একসঙ্গে কীভাবে চা হয়! কিন্তু এর উপকারিতাও অনেক অবাক করার মতোই। এই তিনটি উপাদানই অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এই চা পান করলে সেটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, প্রদাহ বিরোধী হিসেবে কাজ করবে এবং হজমেও অনেক উপকারী এটি।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের