চাঁদপুর সদরের ১০টি ইউনিয়নের নৌকার প্রার্থী চূড়ান্ত

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ১৩, ২০২১ | ১২:২১
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলার আসন্ন ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। ১২ অক্টোবর মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত হয়।

জানা গেছে, চূড়ান্ত প্রার্থীদেরকে শেখ হাসিনা স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্র বুধবার তাদের হাতে তুলে দেয়া হবে। ১৪ অক্টোবর বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। আগামী ১১ নভেম্বর ভোটগ্রহণ।

চূড়ান্ত প্রার্থীরা হচ্ছেন :
১নং বিষ্ণুপুর ইউনিয়নে নাছির উদ্দিন খান শামীম (বর্তমান চেয়ারম্যান), ২নং আশিকাটি ইউনিয়নে বিল্লাল হোসেন পাটোয়ারী (বর্তমান চেয়ারম্যান), ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে মাসুদুর রহমান নান্টু, ৫নং রামপুর ইউনিয়নে মোঃ আল মামুন পাটোয়ারী (বর্তমান চেয়ারম্যান), ৬নং মৈশাদী ইউনিয়নে নূরুল ইসলাম পাটোয়ারী, ৭নং তরপুরচণ্ডী ইউনিয়নে ইমাম হাসান রাসেল গাজী (বর্তমান চেয়ারম্যান), ৮নং বাগাদী ইউনিয়নে বেলায়েত হোসেন গাজী বিল্লাল (বর্তমান চেয়ারম্যান), ৯নং বালিয়া ইউনিয়নে রফিকুল্লাহ পাটোয়ারী, ১১নং হানারচর ইউনিয়নে মুকবুল হোসেন ও ১২নং চান্দ্রা ইউনিয়নে খানজাহান আলী কালু (বর্তমান চেয়ারম্যান)।

বিজ্ঞাপন

এ তালিকায় বর্তমান চেয়ারম্যানদের মধ্যে বাদ পড়েছেন দুইজন। এরা হচ্ছেন বালিয়ার তাজুল ইসলাম মিয়াজী এবং হানারচরের আঃ সাত্তার রাঢ়ী। এই দুই ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বালিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল্লাহ পাটোয়ারী এবং হানারচরে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি মুকবুল হোসেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা