চাঁদপুরে পালিত হলো বাংলাদেশের খবর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী

Default User
খালেকুজ্জামান শামীম
আপডেটঃ অক্টোবর ১০, ২০২১ | ৪:৫৭
Link Copied Successfully!

চাঁদপুরে উৎসবমুখর পরিবেশে দেশের অন্যতম জাতীয় দৈনিক বাংলাদেশের খবরের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

রবিবার (১০ অক্টোবর) সকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রহিম বাদশা। প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাক ও বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া জীবন।

বাংলানিউজের জেলা প্রতিনিধি মুহাম্মদ মাসুদ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদি, পুলিশ সুপারের পক্ষে চাঁদপুর মডেল থানার ওসি আব্দুর রশিদ।

বিজ্ঞাপন

শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার জেলা প্রতিনিধি মহিউদ্দিন আল-আজাদ।

উপস্থিত ছিলেন টেলিভিশন সাংবাদিক ফোরাম চাঁদপুর জেলা সভাপতি আল-ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি এ কে আজাদ ও সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, ঢাকা পোস্টের চাঁদপুর প্রতিনিধি শরীফুল ইসলাম, দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার শাহরাস্তি প্রতিনিধি আবু মুছা আল শিহাব, হাজীগঞ্জ প্রতিনিধি গাজী মহিনউদ্দিন, হাইমচর প্রতিনিধি রুবেল’সহ স্থানীয় ও জাতীয় দৈনিকের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।

সভায় বক্তারা দৈনিক বাংলাদেশ খবরের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্পাদক ও প্রকাশকসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। পত্রিকাটি প্রতিযোগিতার বাজারে নিজস্ব গতিতে ভাল ভূমিকা রেখে আসছেন। আগামী দিনেও দেশের উন্নয়ন, সফলতা ও সমৃদ্ধি নিয়ে এগিয়ে যাবে এবং সাধারণ মানুষের কথা বলবে এমন প্রত্যাশা ব্যাক্ত করেন।

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা