সাতটি ফল খেতে পারেন ডাইবেটিস হলেও

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ২৮, ২০২১ | ৩:০৫
Link Copied Successfully!

ডায়াবেটিস রোগীদের মধ্যে ফলাহার ভীতি কাজ করে। বেশিরভাগ ফলে মিষ্টি উপাদান বেশি, তাই অনেক ডায়াবেটিস রোগী ফল খেতে ভয় পান। কিছু ফল ডায়াবেটিস রোগীদের জন্য উপকার বয়ে আনে।

কিছু ফল আছে যেগুলো খেলে ডায়বেটিস রোগীদের শরীরের ক্ষতি না করে বরং উপকার বয়ে আনবে।

এসব ফল প্রদাহের মাত্রা কমানো থেকে শুরু করে উচ্চ রক্তচাপের বিরুদ্ধে লড়ে। এতে থাকা প্রচুর ভিটামিন ও খনিজের উপস্থিতিতে মিলবে স্বাস্থ্য উপকারও।  যে ৭ ফল খাওয়া যাবে ডায়বেটিসেও—

বিজ্ঞাপন

১. আপেল
আপেলের মিষ্টি স্বাদ আপনার ডায়াবেটিসে কোনো ক্ষতি না করে বরং এর বিভিন্ন পুষ্টি উপাদান উপকারী হিসেবে কাজ করবে। গবেষণায় দেখা গেছে যে, আপেল পরিমিত মাত্রায় খেলে তা টাইপ-২ ডায়াবেটিসের সঙ্গে লড়াই করে।

২. অ্যাভোকেডো
বাজারে এখন অনেক দেখা যায় বিদেশি ফল অ্যাভোকাডো। এটি স্বাস্থ্যকর চর্বি এবং ২০টিরও বেশি ভিটামিন ও খনিজের একটি দুর্দান্ত উত্স। এতে ফাইবারের পরিমাণও বেশি থাকে এবং এটি ডায়াবেটিসের ঝুঁকিও কমাতে সহায়তা করে।

বিজ্ঞাপন

৩. পেঁপে
পেঁপে ডায়াবেটিস রোগীদের উপকার করে থাকে। এটি প্রাকৃতিক জারণে সমৃদ্ধ আর এটি কোষের ক্ষতির সম্ভাবনা কমায়। এতে ফ্লাভোনয়েডের মতো প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে।

৪. বেরি জাতীয় ফল
বিভিন্ন বেরি জাতীয় ফল আপনার মিষ্ট খাবার খাওয়ার ইচ্ছে পূরনের পাশাপাশি ডায়াবেটিসে উপকার করতে পারে। এ জন্য আপনি ব্ল্যাকবেরি, ব্লুবেরি বা স্ট্রবেরি বেছে নিতে পারেন।  কারণ এ ফলগুলোর সবটাতেই অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং ফাইবার সমৃদ্ধ শক্তিতে ভরপুর।

৫. কামরাঙা
এই ফলটি ফাইবার ও ভিটামিন সি  সমৃদ্ধ।  আর এটি প্রদাহবিরোধী প্রক্রিয়াগুলোকেও ইতিবাচকভাবে প্রভাবিত করে এবং কোষের ক্ষতি মেরামত করতে সাহায্য করে। তাই এ ফলটি আপনি খেতে পারেন ডায়াবেটিসেও।

৬. নাশপাতি
নাশপাতি পুষ্টি সমৃদ্ধ এবং প্রদাহের বিরুদ্ধে লড়াই এবং হজমের উন্নতিতে অনেক উপকারী ভূমিকা পালন করে। গবেষণায় দেখা গেছে যে, স্বাস্থ্যকর খাবারের সঙ্গে নাশপাতি খাওয়া টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমাতেও সাহায্য করে।

৭. কমলা
কমলা একটি ফাইবার পরিপূর্ণ ফল আর এটি রক্তে শর্করার শোষণকে ধীর করতেও সাহায্য করে। এতে থাকা ভিটামিন সি উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এ ছাড়া কমলায় ভিটামিন এ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম এবং ফাইবারের মতো অ্যান্টিঅক্সিডেন্টের একটি পাওয়ার হাউস।

HO/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস