সুস্থ থাকতে নিয়মিত প্রয়োজন শরীরচর্চার

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ২৩, ২০২১ | ১১:৩২
Link Copied Successfully!

করোনাকালে সুস্থ থাকতে নিয়মিত ব্যায়াম করা উচিত। কিন্তু হঠাৎ করেই বেশি এক্সারসাইজ করতে যাওয়া ঠিক নয়। নিয়মিত ফিটনেস রুটিন মেনে চলাই হতে পারে শরীর-মন সুস্থ রাখার অন্যতম হাতিয়ার।

কোভিডের সময়টাতে অনেকে অনলাইন ক্লাসে বিভিন্ন ধরনের শরীরচর্চার অভ্যাস করছেন। এসব দেখে হুটহাট যদি এক্সারসাইজ শুরু করেন, কোনো লাভ হবে না। বরং হিতে বিপরীত হতে পারে। কারণ সামনে থেকে সুপারভিশন না হলে যদি কোনো মুভমেন্টে গোলমাল থেকে থাকে, সেটা তো কেউ ঠিক করে দিতে পারছে না সবসময়। ভুলভাল মুভমেন্টের ফলে অনেকসময় শরীরে নেতিবাচক প্রভাব পড়ে। যেটা করা উচিত, সেটা হলো একটা ব্যালেন্সড ডায়েট এবং ফিটনেস রুটিন মেনে চলা। এই লাইফস্টাইল নিয়মগুলোই করোনাকে ঠেকানোর প্রধান হাতিয়ার।

কিন্তু যারা করোনাকালে বাড়িতে বসে রয়েছেন দিনের পর দিন, তারা নিজেদের সজীব রাখতে, বাড়ির মধ্যে যদি একটু জায়গা থাকে বা যেকোনো ঘর বা বারান্দায়, সেখানে একটু দ্রুত হাঁটার অভ্যেস করতে পারেন। বাড়িতে 

সিঁড়ি থাকলে তো কথাই নেই, দ্রুত সিঁড়িতে ওঠানামা করুন। একমিনিট ওঠানামা করলেন, তারপর অল্পক্ষণ বিশ্রাম নিলেন, এভাবে দশ থেকে পনেরবার করুন, যাতে ব্রেথলেসনেস হয়। অর্থাৎ আপনার হৃৎস্পন্দন স্বাভাবিকের চেয়ে দুই থেকে আড়াইগুণ বাড়ে। অল্প অল্প করে শুরু করুন, যতোটা আপনার শরীর নিতে পারে। হার্ট যতো বিট করবে, ততো রক্ত হার্টে যাবে এবং ফুসফুসের ক্ষমতাও ততো বাড়বে। বাড়িতে ভালো এক্সারসাইজ হলো স্কিপিং। কিন্তু পুরোটাই করতে হবে খুব সাবধানে। যারা হঠাৎ করে শুরু করবেন বলে ভাবছেন, অনেক সময়ই এক্সারসাইজের ইমপ্যাক্ট নেওয়ার জন্য তৈরি থাকে না তাদের শরীর। ফলে চোট-আঘাত লেগে যাওয়ার আশঙ্কা থাকে। এই এক্সারসাইজগুলো ঠিকভাবে করতে পারলে কিন্তু এন্ডরফিন নিঃসরণও হয়, যার ফলে মন ভালো থাকে। কিন্তু প্রপার সুপারভিশন ছাড়া কোনো এক্সারসাইজই করা উচিত নয়।

বিজ্ঞাপন

তাই যদি এখন শরীরচর্চা শুরু করেন, তাহলে বাড়ির ভেতরে একটু জোরে হাঁটা বা সিঁড়ি ওঠানামা করার মতো সিম্পল জিনিস দিয়েই শুরুটা করতে পারেন। আর এই দুঃসময় কেটে গেলে ঠিকঠাক সুপারভিশনে এক্সারসাইজ অভ্যাস করুন। অসুখবিসুখ তো হবেই, কিন্তু শরীর তৈরি থাকলে তার মোকাবিলা করাও সহজ হবে।

সূত্র:ইত্তেফাক

HO/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস