কুমিল্লার খুতবার আযান দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ৬

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১৭, ২০২১ | ১০:১৩
Link Copied Successfully!

কুমিল্লার মুরাদনগরে মসজিদে জুমার নামাজে খুতবার আযান দেয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় একজন গুরুত্বর আহতসহ অন্তত ছয় জন আহত হয়েছে।

১৭ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাংগরা বাজার থানাধীন কুড়াখাল মসজিদে এ ঘটনা ঘটে।

বাংগরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, শুক্রবার দুপুরে কুড়াখাল মসজিদে জুমার নামাজের খুতবার আজান মসজিদের ভেতরে, নাকি মসজিদের বাইরে দেবে, এ নিয়ে দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। এ ঘটনায় অন্তত ৬ থেকে ৭ জন আহত হয়।

বিজ্ঞাপন

আহতদের মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে। সেখানে আবু হানিফ খান (৪৫) নামে একজন মারা যান এবং আবুল খায়ের নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়। নিহত আবু হানিফ খান কুড়াখাল গ্রামের আবদু খানের ছেলে।

বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রুহুল আমীন জানান, কুড়াখাল কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিরা দুই ভাগে বিভক্ত। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে মসজিদের বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। এর জেরে শুক্রবার এ ঘটনা ঘটে।

ওসি কামরুজ্জামান তালুকদার জানান এ ঘটনার সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে এবং জড়িত অন্যান্যদের আটকের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

এব্যাপারে কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলোকায় অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের দ্রুত আটক করে আইনের আওতায় আনতে বাংগরা বাজার থানার ওসিকে নির্দেশ প্রদান করা হয়েছে।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস