সাধারণ ভুলেও বিকল হতে পারে কিডনি!

Default User
লাইফস্টাইল ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ৯, ২০২১ | ৫:০৮
Link Copied Successfully!
শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি। এটি অনেকটা ছাকনির মতো কাজ করে। আমাদের শরীরের অতিরিক্ত তরল নিঃসরণ করে থাকে।

গুরুত্বপূর্ণ এই অঙ্গটি কিছু সাধারণ ভুলেও বিকল হয়ে যেতে পারে। তাই কিডনির বিষয়ে আগে থেকেই সতর্ক থাকা আমাদের সবার জন্যই অনেক গুরুত্বপূর্ণ।

যেসব ভুলে বিকল হয়ে যেতে পারে কিডনি-

১. প্রক্রিয়াজাত খাবার বেশি খাওয়া
বেশিরভাগ প্রক্রিয়াজাত খাবারেই সোডিয়াম থাকে অনেক বেশি। আর এগুলো হার্টের সমস্যা সৃষ্টি করার পাশাপাশি কিড়নিরও অনেক ক্ষতি করে থাকে। শরীরে বেশি পরিমাণে সোডিয়াম গেলে প্রস্রাবের সঙ্গে বেশি ক্যালসিয়াম বের হয়। আর এর ফলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি থাকে।

বিজ্ঞাপন

২. অনিয়ন্ত্রিত রক্তচাপ
উচ্চ রক্তচাপ আমাদের পুরো শরীরের জন্যই ক্ষতিকর। আর উচ্চ রক্তচাপ অনিয়ন্ত্রিত হওয়ার কারণে আপনার কিডনির দিকে পরিচালিত রক্তনালিগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

৩. তৃষ্ণার্ত অবস্থায় পানি পান না করা
আপনার কিডনিকে ভালো রাখতে হলে সারা দিনে আট গ্লাস পানি পান করতে হবে।  তৃষ্ণার্ত থাকার পরও যদি আপনি পানি পান না করেন, তা হলে আপনার শরীর পানিশূন্য হয়ে পড়ে রক্তচাপ কমে যেতে পারে এবং কিড়নিতে রক্তপ্রবাহ কমে যেতে পারে। ফলে হতে পারে আপনার কিডনির মারাত্মক ক্ষতি।

৪. বেশি ব্যথানাশক ওষুধ খাওয়া
এটি আমাদের অনেকেরই জানা যে, ব্যথানাশক ওষুধ শরীরের ক্ষতি করে থাকে। কিন্তু আপনি হয়তো জানেন না যে এটি আপনার কিড়নিকে নষ্ট করে দেওয়ার মতো ক্ষতি করতে পারে। এই ওষুধ এনএসএআইডি নামক প্রদাহবিরোধী, যার মধ্যে রয়েছে আইবুপ্রোফেন ও অ্যাসপিরিন। আর এগুলো কিডনিতে রক্তপ্রবাহ হ্রাস করে এবং দাগ সৃষ্টি করে সরাসরি অঙ্গের জন্য বিষাক্ত হিসেবে কাজ করতে পারে।

বিজ্ঞাপন

৫. বেশি সাপলিমেন্ট খাওয়া
বিভিন্ন সাপলিমেন্টে কিছু ভিটামিন থাকে, যা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক হিসেবে কাজ করতে পারে। আর সাপলিমেন্টে থাকা অ্যারিস্টোলোকিক অ্যাসিড নামক উদ্ভিদভিত্তিক উপাদানটি কিডনিতে ক্ষত সৃষ্টি করতে পারে।

৬. অতিরিক্ত ওজন
অতিরিক্ত ওজন বেড়ে গেলে সেটি আপনার টাইপ-২ ডায়াবেটিসের আশঙ্কা বাড়িয়ে দিতে পারে। আর এর কারণে আপনার কিড়নি রোগ হওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে। কারণ টাইপ-২ ডায়াবেটিসের ইনসুলিনের সমস্যা কিডনিতে প্রদাহ ও ক্ষত সৃষ্টি করে।

তথ্যসূত্র: দি হেলদি ডটকম

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস