
শাহরাস্তি জামায়াতের আমির মমতাজুল ইসলাম বিএসসির ইন্তেকাল


শাহরাস্তি উপজেলা জামায়াতের আমির, রাগৈ ইসলামিয়া আলিম মাদ্রাসা সিনিয়র শিক্ষক, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক মোঃ মমতাজুল ইসলাম বিএসসি বুধবার রাত ১১ টায় ৪৫ মিনিটের সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি বেশ কয়েক মাস যাবত রক্তশূন্যতা কিডনি রোগ সহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
১৯ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০ টায় উনার নিজ বাড়িতে জানাজা শেষে উনাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী ছেলে মেয়ে নাতি নাতনি অসংখ্য শিক্ষার্থী সহ গুণগ্রাহী রেখে গেছেন।


আল্লাহ রাব্বুল আলামিন উনার জীবনের গুনাহ গুলো ক্ষমা করে নেকিতে পরিণত করুক। উনার কবরকে প্রশস্ত করুক। উনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক।
আমি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহর রাব্বুল আলামিন তাদেরকে উত্তম ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক।
মোঃ মমতাজুল ইসলাম বিএসসির মৃত্যুতে পরিবার, এলাকায়, শিক্ষকমন্ডলী, অভিভাবক ,শিক্ষার্থী ও উপজেলায় শোকের ছায়া নেমে আসে।
HO/N



























