
কুমিল্লায় এক দিনে করোনায় আরও ১০ জনের মৃত্যু


কুমিল্লায় আজ শুক্রবার করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের ১৩ দিনে মারা গেছেন ১৩২ জন। এ পর্যন্ত মোট মারা গেছেন ৮৫২ জন। তবে মৃত্যুর সংখ্যা দুই দিন পর বাড়লেও শনাক্তের সংখ্যা ও হার কমেছে।
আজ শুক্রবার বিকেল ৪টা ৪০ মিনিটে জেলা সিভিল সার্জন কার্যালয় এসব তথ্য জানায়।
কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, আজ মারা গেছেন ১০ জন। এর মধ্যে পুরুষ পাঁচজন ও নারী পাঁচজন। মৃত ব্যক্তিদের মধ্যে সিটি করপোরেশন এলাকায় ৫২, ৬০ ও ৭৫ বছরের তিনজন নারী, চৌদ্দগ্রামে ৬০ বছরের নারী ও ৭৫ বছরের পুরুষ, বুড়িচংয়ে ৬৫ বছরের নারী, নাঙ্গলকোটে ৬৫ বছরের পুরুষ, ব্রাহ্মণপাড়ায় ৫২ বছরের পুরুষ, মনোহরগঞ্জে ৩৮ বছরের পুরুষ ও তিতাসে ৮০ বছরের পুরুষ রয়েছেন। এর আগে ১২ আগস্ট এ জেলায় ৯ জন, ১১ আগস্ট ৪ ও ১০ আগস্ট ১১ জন মারা গেছেন।


আজ ১ হাজার ১০৫টি নমুনার মধ্যে ২২৭ জনের করোনা পজিটিভ হয়েছে। এদিন সুস্থ হয়েছেন ১ হাজার ১২ জন। মারা গেছেন ১০ জন। ১২ আগস্ট শনাক্ত হয়েছেন ২৭০ জন, ১১ আগস্ট ২৮২ ও ১০ আগস্ট ৩০৯ জন।
সূত্র: প্রথম আলো
H/N



























