কুমিল্লায় প্যাকেজিং কারখানায় ভয়াবহ আগুন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ১০, ২০২১ | ২:৪০
Link Copied Successfully!

কুমিল্লায় একটি প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার বড় আলমপুর এলাকায় মিয়ামী প্যাকেজিং ফ্যাক্টরি নামে ওই কারখানায় আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আলী আজম বলেন, খবর পেয়ে ৭টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু ফ্যাক্টরিতে পলি প্যাকেজিং থাকায় আগুন নিয়ন্ত্রণ সম্ভব না হওয়ায় আরও দুটি ইউনিটকে খবর দেওয়া হয়।

পরে সকাল সাড়ে ৯টায় ৫টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়।

তিনি আরও বলেন, মিয়ামী প্যাকেজিংয়ের পরিত্যক্ত মালামালের গোডাউনের অংশ থেকে আগুনের সূত্রপাত ঘটে। ধারণা করা হচ্ছে— বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। তবে আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। অগ্নিকাণ্ডের সময় সেখানে কোনো শ্রমিক ছিল না।

বিজ্ঞাপন

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু