বুধবার চাঁদপুরে করোনা শনাক্ত ৪৪৬ জনের

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ৪, ২০২১ | ১২:০৮
Link Copied Successfully!

চাঁদপুরে একদিনে আরও ৪৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৯৯৯ জনে। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন সাত হাজার ২০৮ জন।

৩ আগস্ট মঙ্গলবার করোনা পজিটিভ কোনো রোগীর মৃত্যু হয়নি। জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭৩ জন। বিষয়টি নিশ্চিত করেন জেলার সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।

এদিন করোনা পজিটিভ কোনো রোগীর মৃত্যু না হলেও সোমবার দুপুর ২টা থেকে মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে করোনা উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

করোনা উপসর্গ নিয়ে মৃতরা হলেন- আয়েশা বেগম (৭০), শাহিদা (৭০), হোসনেয়ারা (৫৫), কালিপদ কর্মকার (৫৮), আ. লতিফ (৬৫), সুফিয়া (৮৫), শরিফ ঢালী (৬৫), মনি রানী (৫৫), আশ্বিনপুর এলাকার মাকসুদা (৩৬), আ. মজিদ (৯০), আ. সোবহান (৯০)।

চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্যমতে, মঙ্গলবার (৩ আগস্ট) মোট এক হাজার ৬০টি নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। এর মধ্যে ৪৪৬ জনের রিপোর্ট পজিটিভ এবং বাকিদের নেগেটিভ আসে। নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় ২০৮ জন , হাজীগঞ্জে ৪৪ জন, কচুয়ায় একজন, ফরিদগঞ্জে ৪৭ জন, হাইমচরে ৩০ জন, শাহরাস্তিতে ৫৪ জন, মতলব উত্তরে ২০ জন ও মতলব দক্ষিণ উপজেলায় ৪২ জন।

জেলায় এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৫ হাজার ৫৩১টি। যার মধ্যে পজিটিভ হয়েছে ১০ হাজার ৯৮০টি।

বিজ্ঞাপন

করোনার সংক্রমণের বিষয়ে ডা. মো. সাখাওয়াত উল্লাহ বলেন, করোনা সংক্রমণ রোধ একমাত্র মানুষ সচেতন হলেই সম্ভব। যতদিন মানুষ সচেতন হবে না ততদিন আক্রান্তের হার কমানো সম্ভব না।

H/ন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা