কুমিল্লায় ট্রাক্টরে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৩

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ২৯, ২০২১ | ১:০৭
Link Copied Successfully!

কুমিল্লার চান্দিনা উপজেলায় বালুবোঝাই একটি ট্রাক্টরে কাভার্ড ভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন ট্রাক্টরচালক। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার হাড়িখোলা মাজারসংলগ্ন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন বালুশ্রমিক নুরুল ইসলাম (৪০), ফয়েজুর রহমান (৪০) ও কাভার্ড ভ্যানের চালক মো. লিটন (৪২)। এর মধ্যে নিহত নুরুলের বাড়ি চান্দিনা উপজেলার হাড়িখোলা গ্রামে। তিনি ওই গ্রামের আবদুল জলিলের ছেলে।

নিহত ফয়েজুরের বাড়ি রংপুরে। তাঁর বাবার নাম আবদুল খালেক। লিটনের ঠিকানা এখনো পাওয়া যায়নি। আহত ট্রাক্টরচালকের নাম আমির হোসেন (৩৮)। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর বাড়ি চান্দিনার হাড়িখোলা এলাকায়।

বিজ্ঞাপন

হাইওয়ে পুলিশের কুমিল্লার ইলিয়টগঞ্জ ফাঁড়ির পরিদর্শক জিয়াউল হক চৌধুরী বলেন, হাড়িখোলা মাজারসংলগ্ন একটি মার্কেটের সামনে ট্রাক্টরে বালু বোঝাই করছিলেন শ্রমিকেরা। আজ সকাল সোয়া আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে ঢাকার দিকে যাচ্ছিল একটি কাভার্ড ভ্যান। হঠাৎ কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা বালুবোঝাইরত ট্রাক্টরকে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটি উল্টে হতাহতের ঘটনাটি ঘটে।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু