কুমিল্লায় গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ২৬, ২০২১ | ৩:৪৮
Link Copied Successfully!

কুমিল্লার বুড়িচং উপজেলায় পারিবারিক কলহের জের ধরে শাহিনুর আক্তার (৪০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্বামী আনসার বাহিনীর সদস্য জাহাঙ্গীর আলমকে (৪৫) গ্রেফতার করা হয়েছে।

সোমবার ভোরে উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদেকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সাদেকপুর গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে জাহাঙ্গীর আলমের সঙ্গে একই উপজেলার খাড়াতাইয়া গ্রামের ছাফর আলীর মেয়ে শাহিনুর আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে দুটি ছেলেসন্তান রয়েছে। বড় ছেলে রবিউল একাদশ শ্রেণি ও ছোট ছেলে সাকিব নবম শ্রেণির শিক্ষার্থী।

বিজ্ঞাপন

জাহাঙ্গীর জেলার বরুড়া উপজেলায় আনসার বাহিনীতে কর্মরত আছেন। ঈদের পর দিন বৃহস্পতিবার রাতে ছুটিতে বাড়ি আসেন তিনি। সোমবার ভোর সাড়ে ৪টায় দাম্পত্য কলহের জের ধরে লাঠি দিয়ে শাহিনুর আক্তারের মাথায় আঘাত করে জাহাঙ্গীর। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় চিৎকার শুনে প্রতিবেশীরা জাহাঙ্গীরের বাড়ির সামনে জড়ো হন। পরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক জাহাঙ্গীরকে গ্রেফতার করে।

বুড়িচং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাকসুদ আলম জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে নিহত ওই গৃহবধূর মহদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য লাশ কুমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আনসার সদস্য জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর হত্যার কথা স্বীকার করেছে।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু