ফরিদগঞ্জে ডাকাতের হামলায় আহত ২

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ১০, ২০২১ | ৫:২৯
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রুপসা এলাকায় ডাকাতদল ঘরে ঢুকে মালামাল নেওয়ার সময় বাঁধা দিলে এলোপাতাড়ি ছুরিকাঘাতে তোফায়েল আহমেদ (৫০) নামের এক ব্যাক্তি গুরুতর আহত হয়েছে।

অপরদিকে পশ্চিম রুপসা বেপারী বাড়ীতে অপর ডাকাতির ঘটনায় মোঃ রকি (২৩) নামের এক যুবক ডাকাতদলের হামলায় আহত হয়েছে।

আহত তোফায়েল আহমেদ ও মো. রকিকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

এলাকাবাসী সূত্রে জানা যায় , শুক্রবার রাত ২ টার দিকে পশ্চিম রুপসা এলাকার ব্যবসায়ী তোফায়েল আহমেদের বাসার কলাপসিবল গেট ভেঙ্গে ঘরে প্রবেশ করে ৫/৬ জনের ডাকাতদল। ঘরে ঢুকে তোফায়েল আহমেদ এর মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বাঁধা দেয়ায় ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

তোফায়েল আহমেদের চিৎকারে ঘরের লোকজন এগিয়ে আসলে তোফায়েল আহমেদের মেয়ের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে ডাকাতদল পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত তোফায়েল আহমেদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

ঐ রাতে একই এলাকার পশ্চিম রুপসা তাহের বেপারি বাড়িতে রাত আনুমানিক পৌনে তিনটার দিকে তাহেরের বসত ঘরের কলাপসিবল গেট ভেঙে ঘরে প্রবেশ করার সময় বাঁধা দিলে ডাকাতদের হামলায় ঘরে থাকা মোঃ সাইফুল ইসলাম রকি (২৩) নামের এক যুবক আহত হয় এবং পরিবারের লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতদল পালিয়ে যায়।

বিজ্ঞাপন

একই রাতে একই এলাকার স্বপন পাটওয়ারীর বাড়িতে সিঁধ কেটে নগদ টাকা ও মোবাইল নিয়ে গেছে।

এছাড়াও একই ইউনিয়নে সস্প্রতি বেশ কয়েকটি গরু চুরির ঘটনা ঘটেছে।

পুলিশ চুরির ঘটনাস্থল পরিদর্শন করলেও চুরি যাওয়া গরু বা চোর কাউকে আটক করতে পারেনি।

সম্প্রতি ফরিদগঞ্জে আইন শৃঙ্খলার অবনতি দিন দিন বৃদ্ধি পেতে শুরু করেছে। সাধারণ মানুষ জান-মালের নিরাপত্তায়হীনতায় ভুগছে।

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা