কুমিল্লায় ১০৪ চিকিৎসককে গণবদলি

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ৭, ২০২১ | ১২:০০
Link Copied Successfully!

কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালের ১০৪ চিকিৎসককে একযোগে গণবদলি করা হয়েছে। এ নিয়ে কুমিল্লার স্বাস্থ্য খাতে তোলপাড় শুরু হয়েছে। এই গণবদলির ফলে করোনাকালে ভেঙে পড়তে পারে কুমিল্লার চিকিৎসা ব্যবস্থা।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সোমবার এক প্রজ্ঞাপনে কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালের ওই ১০৪ চিকিৎসককে গণবদলি করেন।

এর মধ্যে ২২ চিকিৎসককে ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতাল, ২১ চিকিৎসককে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল, ৬১ জনকে কুমিল্লা জেনারেল হাসপাতালসহ কুমেক হাসপাতালে করোনা ইউনিটে বদলি করা হয়েছে। তাদের ৭ জুলাই কর্মস্থলে যোগদানের কথা বলা হয়েছে। নতুবা ৮ জুলাই তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

বিজ্ঞাপন

কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, করোনা পরীক্ষা ল্যাবে প্রতিদিন ছয় শতাধিক রোগীর করোনা পরীক্ষা করা হয়। তিনটি টিমে সেখানে ১৫ চিকিৎসক কাজ করেন। তাদের প্রত্যেক পাঁচজনের টিমের একজন প্রধান রয়েছেন। তিনটি টিমের প্রধানসহ ১৩ জনকে বদলি করা হয়েছে। এতে বন্ধ হয়ে যাবে করোনা পরীক্ষার ল্যাব।

অন্যদিকে বৃহত্তর কুমিল্লার অধিকাংশ ময়নাতদন্ত হয় কুমিল্লা মেডিকেল কলেজে। যেই লোকবল তা দিয়ে কার্যক্রম চালাতে হিমশিম খেতে হয়। সেখানে এই ফরেনসিক মেডিসিন বিভাগের তিনজন চিকিৎসককে বদলি করা হয়েছে।

এই বিভাগের প্রধান অ্যাসিসট্যান্ট প্রফেসর ডা. শারমিন সুলতানা। তিনি এখানে একমাত্র নারী চিকিৎসক। ধর্ষণের পরীক্ষার জন্যও নারী চিকিৎসক প্রয়োজন।

বিজ্ঞাপন

এদিকে বদলির কারণে হাসপাতালের বার্ন ইউনিট, সার্জারি বিভাগ, ক্যানসার বিভাগ, আইসিইউ বিভাগ ও মেডিসিন বিভাগ সংকটে পড়বে। অপরদিকে করোনা রোগী ছাড়াও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন অন্যান্য আট শতাধিক রোগী ভর্তি হয়। তাদের চিকিৎসাসেবা ব্যাহত হবে।

অন্যদিকে কুমিল্লা মেডিকেল কলেজে সাত শতাধিক শিক্ষার্থী রয়েছে। তাদের অনলাইনে ক্লাস পরীক্ষা চলছে। তাদের শিক্ষা কার্যক্রমও ব্যাহত হবে।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কুমিল্লার সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিম বলেন, বদলিটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে করা হয়নি। এই বদলি কুমিল্লার স্বাস্থ্য খাতকে হুমকির মুখে ফেলবে। আশা করছি কর্তৃপক্ষ বিষয়টি পুনর্বিবেচনা করবেন।

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু