চাঁদপুরে রেলওয়ের ৮ কোটি ১৫ লাখ টাকা উন্নয়ন ভূমি কর বকেয়া

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ৪, ২০২১ | ৪:০৫
Link Copied Successfully!

চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখায় রেলওয়ের সম্পত্তির ৮ কোটি ১৫ লাখ ১৩ হাজার ১ শত টাকা উন্নয়ন ভূমিকর বকেয়া পড়ে আছে। বছরের পর বছর পার হলেও এই উন্নয়ন ভূমি কর পরিশোধ করছেন না চাঁদপুর রেলওয়ে কর্তৃপক্ষ।

চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখায় খবর নিয়ে জানাযায়, চাঁদপুর পৌরসভা ও সদর উপজেলার শাহাতলী, তরপুরচন্ডী, রামপুর, দেবপুর সহ বিভিন্ন স্থানে থাকা রেলওয়ের সম্পত্তির প্রতিবছর যে ভূমি কর পরিশোধ করার কথা। তা বিগত কয়েক বছরে বকেয়া পড়ে আছে।

বিগত কয়েক বছরে কয়েক কোটি টাকা ভূমিকর বকেয়া পড়ে থাকলেও এর মধ্যে গত বছর রেলওয়ে কর্তৃপক্ষ কিছু টাকা দিয়েছে বলে জানা যায়।

বিজ্ঞাপন

চাঁদপুর পৌর ভূমি অফিস থেকে জানা যায় ১৩৬৩ থেকে ১৪১১ বাংলা পর্যন্ত রেলওয়ে কর্তৃপক্ষ কোন প্রকার জমির খাজনা দেয়নি। তারপর ১৪১২ বাংলা থেকে ১৪১৬ বাংলা পর্যন্ত তারা কিছু খাস না দিয়েছে। সেই থেকে আজও পর্যন্ত চাঁদপুর রেলওয়ে কর্তৃপক্ষ চাঁদপুর পৌর ভূমি অফিসে কোন প্রকার জমির খাজনা দেয়নি বলে জানা গেছে।

চাঁদপুর পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) মোঃ লতিফ মিয়া গাজী জানান, চাঁদপুর পৌর এলাকায় ও সদর উপজেলায় বিভিন্ন খতিয়ানে রেলওয়ের মালিকানা খতিয়ান রয়েছে। সেই সব খতিয়ানে রেলওয়ে কর্তৃপক্ষ বহু বছর ধরে কোন প্রকার জমির খাজনা পরিশোধ না করায়, আমরা প্রতি বছর এ নোটিশ এবং ডিমান্ড পাঠাই। কিন্তু আজও তারা কোন প্রকার ভূমি কর আমাদেরকে দেয়নি।

এদিকে বিভিন্ন অভিজ্ঞজনের সাথে আলাপ করে জানা গেছে যদিও আইনগতভাবে নিয়ম রয়েছে তিন বছরের ঊর্ধ্বে যদি কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠান জমির খাজনা না দেয়। তাহলে সে জমি সরকারি খাসজমি হিসেবে নেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ বছরের পর বছর রেলওয়ের সম্পত্তির ভূমিকর বকেয়া রেখেই তাদের কার্যক্রম পরিচালনা করে চলেছেন।

বিজ্ঞাপন

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা