ফরিদগঞ্জে ঘুমন্ত শিশুকে খিঁচুড়ী খাওয়ালো মা, প্রাণ গেল ‍শিশুর

Default User
আনিছুর রহমান সুজন
আপডেটঃ জুলাই ১, ২০২১ | ৬:৫২
Link Copied Successfully!
ফরিদগঞ্জে ঘুমন্ত শিশুকে খাওয়াতে গিয়ে মৃত্যু

ফরিদগঞ্জ উপজেলায় ঘুমন্ত শিশুকে খাওয়ার সময় খাদ্যনালীতে খাদ্য আটকে গিয়ে মাইমুনা নামে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহষ্পতিবার ১ জুলাই ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের কাউনিয়া গ্রামে ঘটনাটি ঘটে।

পারিবারিক সূত্রে জানায়, উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের কাউনিয়া গ্রামের মিলনের ৯ মাস বয়সী শিশু কন্যা মাইমুনার খাবারের সময় হওয়ায় শিশুটির মা ঘুমের মধ্যে রান্না করা খিঁচুড়ী খাওয়াতে শুরু করে। খাওয়ানোর এক পর্যায়, খিঁচুড়ি মায়মুনার শ্নাবালীতে ঢুকে যায়। এতে তার শ্বাস নিতে সমস্যা হলে দ্রুত তাকে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা: সুলতানা তাকে মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন

এ বিষয়ে ফরিদগগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা:কামরুল হাসান জানান, প্রতিটি শিশুর পরিবারে উচিৎ কোন ভাবেই শিশুকে ঘুমের মধ্যে খাবার খাওয়ানো যাবেনা। আমাদের মনে রাখতে হবে শিশুদের যখনই খাবার খাওয়াবেন তাকে বসিয়ে খাওয়াতে হবে। ঘুমের মধ্যে বা শুইয়ে শিশুকে খাবার খাওয়ালে এই ধরনরে দুর্ঘটনা ঘটতে পারে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা