
হাজীগঞ্জে আবুল কাশেমসহ চাঁদপুরে নতুন ১৯ জনের করোনা শনাক্ত
Link Copied Successfully!


চাঁদপুরে নতুনকরে আরো ১৯ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে হাজীগঞ্জ উপজেলার মৃত আবুল কাশেমের পজেটিভ এসছে। জেলায় করোনায় মারা গেলেন ২০ জন।
আর করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৫৫ জন।
বৃহস্পতিবার ১১৬ টি রিপোর্টেল মধ্যে ১৯ জনের রিপোর্ট পজেটিভ এসেছে।
নতুন ১৯ জনের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৫ জন। হাজীগঞ্জে ৪ জন, শাহরাস্তিতে ৪ জন, মতলব উত্তরে ৩ জন, কচুয়ায় ২জন ও মতলব দক্ষিণে ১ জন।


এসব তথ্যগুলো নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন কার্যালয়।



























