দাফন চলে মধ্যরাত পর্যন্ত

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ১৮, ২০২১ | ৩:৩৭
Link Copied Successfully!

করোনার দ্বিতীয় ঢেউ শুরু হতেই রায়েরবাজার কবরস্থানে বেড়েছে লাশ দাফনের চাপ। সেখানে করোনায় মৃত্যুবরণ করা লোকজনের জন্য নির্দিষ্ট স্থানে এখন দিনে গড়ে আটটি লাশ দাফন করা হচ্ছে। ভোর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত দাফনের কাজ করতে করতে ক্লান্ত গোরখোদকেরা।

ঢাকার রায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের পেছনে দেশের সবচেয়ে বড় কবরস্থানটি পরিচালনা করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এই কবরস্থানে মোট জমির পরিমাণ প্রায় ৯৬ একর। এখানে কবর দিতে মৃত ব্যক্তির স্বজনদের কোনো ফি বা মাশুল দিতে হয় না। শুধু কবর খোঁড়ার খরচ ও বাঁশ-চাটাই কেনার টাকা দিতে হয়। আর গোরখোদকের কিছু বকশিশ।

উত্তর সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, রায়েরবাজার কবরস্থানে চলতি বছরের জানুয়ারি থেকে গতকাল শনিবার বেলা ৩টা পর্যন্ত করোনায় মারা যাওয়া ২৩১ জনকে দাফন করা হয়েছে। এর মধ্যে শুধু চলতি মাসের প্রথম ১৭ দিনে দাফন করা হয় ১৪০ জনকে। এই কবরস্থানে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া লোকজনের দাফন শুরু হয় গত বছরের ২৭ এপ্রিল। সেই থেকে এ পর্যন্ত প্রায় এক বছরে দাফন করা হয়েছে ১ হাজার ১৪১ জনকে।

বিজ্ঞাপন

ttps://youtu.be/kIjVRCWYCqo

রায়েরবাজারে এখন দিন-রাত চলে কবর খোঁড়া ও করোনায় মারা যাওয়া লোকজনের দাফনের কাজ। মাঝে গত শীতে যখন করোনার সংক্রমণ কমেছিল, তখন দাফনের জন্য আসা লাশের সংখ্যাও কমে যায়। সম্প্রতি আবার বেড়েছে।

রায়েরবাজারে দেড় বছর ধরে গোর খোঁড়ার কাজ করেন ৩৭ বছর বয়সী সিরাজ ভূঁইয়া। তিনি বলেন, মহামারির আগে রায়েরবাজার কবরস্থানে দিনে দুই থেকে তিনটি লাশ দাফন হতো। এখন কোনো কোনো দিন ১০টি লাশও আসছে।

বিজ্ঞাপন

সূত্র:প্রথম আলো

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু