অভিনেতা এস এম মহসিন আর নেই

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ১৮, ২০২১ | ২:১৮
Link Copied Successfully!

একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী, নাট্য শিক্ষক এস এম মহসিন আর নেই। আজ সকাল ৯টা ৩০ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুর খবর  নিশ্চিত করেছেন ছেলে রাশেক মহসিন তন্ময়।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ এপ্রিল হাসপাতালে ভর্তি হন এম এম মহসিন। ৭৩ বছর বয়সী এই অভিনয়শিল্পীর ফুসফুসের ৭০ শতাংশ সংক্রমিত ছিল। নিবিড় পরিচর্যা কেন্দ্রে প্লাজমা দেওয়াসহ নানাভাবে চেষ্টা করেছেন চিকিৎসকেরা। কিন্তু শেষরক্ষা হয়নি।

জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আগে নাট্যজন এস এম মহসিন পাবনায় ‘অন্তরাত্মা’ ছবির শুটিং করেছেন। ছবির অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্রে তিনি অভিনয় করেছেন বলে জানালেন পরিচালক ওয়াজেদ আলী।

বিজ্ঞাপন

২ মার্চ তাঁর অংশের শুটিং শেষ হয়। পরদিন তিনি ঢাকায় ফিরে আসেন। ঢাকায় আসার কিছু পরই তাঁর করোনা সংক্রমণের খবর জানা যায়।

পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়।

সূত্র:প্রথম আলো

বিজ্ঞাপন

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু