লজ্জায় মুখ লাল হয় কেন?

Default User
লাইফস্টাইল ডেস্ক
আপডেটঃ এপ্রিল ১০, ২০২১ | ১:৪১
Link Copied Successfully!
প্রিয় মানুষের প্রশংসা শুনে লজ্জায় অনেকের মুখ লাল বা গোলাপি হয়ে যায়। অনেকের আবার রেগে গেলে এমনটা হয়। কিন্তু কখনো কি ভেবেছেন কেন মুখের এই পরিবর্তন? অথবা অন্য সব রং বাদ দিয়ে শুধু লাল বা গোলাপিই-বা হয় কেন? না, কোনো অদ্ভুত কারণে নয়, বরং এর পেছনেও রয়েছে বিজ্ঞান।

মানব শরীরে নানা ধরনের গ্রন্থি রয়েছে, যা থেকে হরমোন বা গ্রন্থিরস বের হয়। আর এসব হরমোন বা গ্রন্থিরসের কারণে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গগুলো বিভিন্ন রকম কাজ করে। তেমনি একটি হরমোন হলো অ্যাড্রিনালিন। মানুষ যখন লজ্জা পায় বা রেগে যায় তখন এই হরমোন নিঃসরণ বেড়ে যায়। এর ফলে হৃৎপিণ্ডের রক্তপ্রবাহের গতি বেড়ে যায়, রক্তনালি সংকুচিত হয়ে সৃষ্টি হয় রক্তচাপ।

কিন্তু মজার ব্যাপার হলো অ্যাড্রিনালিন শরীরের সব জায়গার রক্তনালিকে সংকুচিত করলেও মুখমণ্ডলের চামড়ার নিচে থাকা রক্তজালিকাগুলোর ওপর তেমন কোনো প্রভাব ফেলতে পারে না। ফলে শরীরের অন্যান্য রক্তনালি সংকুচিত হওয়ার সঙ্গে সঙ্গে মুখমণ্ডলের নিচে থাকা রক্তজালিকাগুলোর রক্তপ্রবাহ বেড়ে যায়।

মুখের রক্তজালিকাগুলো গাল, কপাল, থুতনি, ঘাড় এবং কানের কাছে ছড়িয়ে থাকায় এসব জায়গায় রক্ত চলাচল একটু বেশিই বাড়ে। আর এ কারণেই মানুষ যখন লজ্জা পায় বা রেগে যায় তখন মুখের রং পরিবর্তন হয়ে লাল বা গোলাপি দেখায়।

বিজ্ঞাপন

বড়দের তুলনায় ছোটদের এবং ছেলেদের তুলনায় মেয়েদের আবেগ তুলনামূলকভাবে বেশি থাকে। তাই তাদের অ্যাড্রিনালিন নিঃসরণও বেশি হয় এবং লজ্জায় বা রাগে মুখমণ্ডলের রং পরিবর্তন হয়। এই পরিবর্তনের জন্য মানুষ নয়, বরং হরমোন দায়ী। অনেকের আবার ভয় পেলে এমনটা হয়। এর জন্যও দায়ী অ্যাড্রিনালিন হরমোন।

M/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ