বিশ্ব পানি দিবসে টিআইবির ভার্চুয়াল আলোচনা সভা 

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২৪, ২০২১ | ৫:৩১
Link Copied Successfully!

বৈশ্বিক পরিমন্ডলে পানি খাতে সুশাসনের ঘাটতিজনিত বহুমূখী সঙ্কট একটি অন্যতম আলোচিত বিষয়। অপরিকল্পিত পানি ব্যবস্থাপনা ও বৈশি^ক জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান নেতিবাচক প্রভাবের কারণে বিশে^র বিভিন্ন অঞ্চলে নিরাপদ পানির উৎস এবং প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশ্বব্যাপি পানির সঠিক ব্যবহার ও টেকসই ব্যবস্থাপনার উপর গুরুত্বারোপ করে ১৯৯২ সালে রিও তে অনুষ্ঠিত জাতিসংঘের ‘পরিবেশ ও উন্নয়ন’ বিষয়ক সম্মেলনে ২২ মার্চকে ‘বিশ্ব পানি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহিত হয়। এরই ধারাবাহিকতায় ১৯৯৩ সাল থেকে প্রতি বছর একটি সুনির্দিষ্ট বিষয়কে প্রতিপাদ্য করে বিশ^ব্যাপি এই দিনটি ‘বিশ্ব পানি দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ‘ভ্যালুয়িং ওয়াটার বা পানির মূল্যায়ন করা’-এই শ্লোগান নিয়ে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও টিআইবি’র আয়োজনে গতকাল বিকাল সাড়ে ৩টায় ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক নাজিম হোসেন শেখ বলেন, পানির সঠিক ব্যবহার আমাদেরকে নিশ্চিত করতে হবে। সুপেয় পানি নিশ্চিত করার জন্য ওয়াটার রিজার্ভার তৈরি করতে হবে। পানি ব্যবহারেও আমাদের সচেতন হতে হবে। বিশুদ্ধ পানি পেতে হলে আমাদেরকে নদীগুলো দূষণমুক্ত রাখতে হবে। তিনি আরও বলেন, বিশ্বের ৬৭টি দেশে সুপেয় পানির কোন ব্যবস্থা নেই। বাংলাদেশের ৯৮% মানুষের পানির ব্যবস্থা আছে। যার মধ্যে ৬০% মানুষের সুপেয় পানির ব্যবস্থা রয়েছে। তিনি আরও বলেন, পানির উৎসকে ৪টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। আমাদের সুপেয় পানির পরিমান খুবই সামান্য। আর এই সামান্য সুপেয় পানির যথাযথ ব্যবহার আমাদেরকে নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, পদ্মা ও মেঘনার পানি দূষিত থাকলে আমরা যতই ওয়াটার প্ল্যান্ট তৈরি করিনা কেন সুপেয় পানি পাওয়াটা কষ্টকর হবে। তবে চাঁদপুরে সুপেয় পানির পরিমান সন্তোষজণক। তিনি আরও বলেন, আমাদেরকে পানি দূষণ নিয়ন্ত্রন করতে হবে এবং পানির অপব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি নিজ নিজ অবস্থান থেকে পানির অপব্যবহার রোধ করার আহ্বান জানান। তিনি পানি দিবসে এমন একটি আলোচনা সভা আয়োজন করার জন্য সনাককে ধন্যবাদ জানান।

সনাকের সাবেক সভাপতি ও সদস্য কাজী শাহাদাত বলেন, পানি দিবসের গুরুত্ব আমরা অনেকেই উপলব্দি করতে পারি না। শুধু ভূগর্ভস্থ পানির উপর নির্ভর না করে পানির অন্যান্য উৎস ব্যবহারের বিকল্প নেই। যেভাবে আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যেভাবে জলাধারগুলো ভরাট হয়ে যাচ্ছে হয়তো আমাদেরকে পানি নিয়ে অনেক সমস্যায় পড়তে হবে। এমনকি নিরাপদ পানির সংকট দেখা দিতে পারে। তিনি আরও বলেন, পানি নিয়ে বিজ্ঞানীরা দাবী করেন ভবিষতে যদি কোন বিশ্বযুদ্ধ হয় তাহলে হয়তো পানি নিয়ে হতে পারে। তাই আমাদেরকে পানির অপব্যবহার রোধ করতে হবে এবং পানি ব্যবহারে সচেতন হতে হবে। তিনি আরও বলেন, পৃথিবীতে সবচেয়ে বিশুদ্ধ পানি হলো বৃষ্টির পানি। রেইন ওয়াটার হার্ভেস্টিং প্ল্যান্ট তৈরি করে বৃষ্টির পারি সংরক্ষণ করা অপরিহার্য্য। ব্যাপক হারে বর্জ্য ফেলার কারনে নদীর পানিগুলোও দিন দিন দুষিত হয়ে যাচ্ছে। যার ফলে বিশুদ্ধ পানির জন্য একসময় সমস্যার সৃষ্টি হতে পারে। তাই পানি ব্যবহারে আমাদের সচেতন না হলে হয়তো একদিন পানি নিয়ে মানবিক বিপর্যয় দেখা দিতে পারে। তিনি আলোচনায় অংশগ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন

স্বাগত বক্তব্যে সনাক-চাঁদপুরের সহ-সভাপতি ডাঃ পীযূষ কান্তি বড়–য়া বলেন, পানিই জীবন। পানি যে আমাদের জন্য কতটা জরুরী তার জন্য একটা উদাহরণই যথেষ্ট। তা হলো-মঙ্গলগ্রহে পানি আছে কিনা তার পরীক্ষা-নিরীক্ষার জন্য বিজ্ঞানীরা ইতিমধ্যে গবেষনা করে চলছেন। যদি মঙ্গলগ্রহে পানির সন্ধান পাওয়া যায় তাহলে সেখানে মানুষের বসবাসের উপযোগী হবে। এই কারণেই পানি আমার প্রাত্যহিক জীবনে অতীব গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, পানি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হলে এবারের পানি দিবসের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ‘ভ্যালুয়িং ওয়াটার বা পানির মূল্যায়ন করা’। আমরা আমাদের দৈনন্দিন জীবনে পানির অনেক অপব্যবহার করে থাকি। শীত প্রদান দেশে গেলে বুঝা যায় পানি কতটা মূল্যবান। বিশুদ্ধ পানি পান করা যেমন জরুরী পানিকে বিশুদ্ধ রাখাও তেমনি জরুরী। তিনি আরও বলেন, জলাশয়গুলো ভরাটের কারণে পরিবেশের ভারসাম্য দিন দিন নষ্ট হচ্ছে। পানিকে বিশুদ্ধ রাখা আমাদের জন্য অপরিহায্য। তিনি স্বা

সভাপতির বক্তব্যে সনাক-চাঁদপুরের সাবেক সহ-সভাপতি মোঃ আব্দুল মালেক বলেন, পানি বাংলাদেশের জন্য কোন সম্পদ নয়। কারণ বাংলাদেশে প্রচুর পরিমানে পানি রয়েছে। তবে বিশুদ্ধ পানির অভাব রয়েছে। তিনি বলেন, পানি ব্যবহারে আমরা যদি সতর্ক না হই তাহলে পানি নিয়ে একসময় আমাদের হাহাকার করতে হবে। কলকারখানার বর্জ্য বুড়িগঙ্গা পানিতে ফেলার কারণে দিন দিন পানি দূষিত হচ্ছে। নদী-নালা খালবিলগুলো দিন দিন ভরাট হয়ে যাচ্ছে। পানির অপব্যবহার রোধ করতে হবে। তিনি আলোচনা সভায় অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ জানান।

টিআইবি’র এরিয়া ম্যানেজার মোঃ মাসুদ রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন, সনাক সদস্য রফিক আহমেদ মিন্টু, স্বজন গ্রুপের সহ-সমন্বয়ক মনিরুজ্জামান বাবলু, সদস্য মোঃ আবু সালেহ, চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী মোঃ রোবেল হোসেন, চাঁদপুর সরকারি কলেজ ডিবেট ফোরামের সভাপতি মিঠুন ত্রিপুরা, সাধারণ সম্পাদক মুশফিকা ইসলাম, তারুণ্যের অগ্রদূতের সাবেক সভাপতি ভিভিয়ান ঘোষ, ইয়েস গ্রুপের দলনেতা মারজাহান আক্তার সেতু ও সদস্য মোঃ আমিন হোসেন ভূইয়া।

বিজ্ঞাপন

ব পানি দিবস ২০২১ উপলক্ষে টিআইবি বেশ কিছু দাবি উত্থাপন করেছে। সনাক-টিআইবি বাংলাদেশের টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে পানি সরবরাহ ও জলাধার সংরক্ষণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অংশগ্রহণের মাধ্যমে সুশাসন নিশ্চিতের দাবি জানিয়ে আসছে সবসময়।

যেমন-
 সংবিধান ও পানি খাত সম্পর্কিত সংশ্লিষ্ট সকল নীতি ও আইনে পানিকে বাংলাদেশের সকল জনগণের একটি মৌলিক ও মানবিক অধিকার হিসাবে সুস্পষ্টভাবে স্বীকৃতি দিতে হবে;
 পানিসম্পদ খাতের সংশ্লিষ্ট আইন পরিমার্জন করে অভিযোগ নিরসন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট কার্যক্রমে তৃতীয় পক্ষের স্বাধীন তদারকির বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে;
 পানিসম্পদ খাতে প্রকল্প প্রণয়নে স্থানিক জ্ঞান ও বিপদাপন্ন জনগোষ্ঠীর প্রয়োজন প্রাধান্য দিতে হবে এবং প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান বিজ্ঞান, লোকায়িত অভিজ্ঞতা, ইতিবাচক চর্চার (এড়ড়ফ চৎধপঃরপব) ওপর প্রাধান্য দিতে হবে;
 নারী-পুরুষ, ধর্ম, বর্ণ, ভাষা, জাতীয়তা, শারীরিক অক্ষমতা, বয়স, স্বাস্থ্য, সম্পদ, বাসস্থান, অর্থনৈতিক ও সামাজিক অবস্থান ইত্যাদি বিবেচনার ঊর্ধ্বে উঠে বাংলাদেশের সকল জনগণ, বিশেষ করে প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য নিরাপদ সুপেয় পানির অভিগম্যতা নিশ্চিত করতে হবে;
 ক্ষমতাবান ব্যক্তি, ব্যবসায়ী বা সংশ্লিষ্ট সরকারি, বেসরকারি ও ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান কর্তৃক অবৈধভাবে দখলকৃত নদী, জলাশয় ও জলাভূমিসমূহ দখলমুক্ত করে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং প্রাকৃতিক জলাধারসমূহ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে;
 পানিসম্পদ খাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির মাধ্যমে শুদ্ধাচার ব্যবস্থাপনার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ ও সকল কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিরসনে কার্যকর জবাবদিহি পদ্ধতি প্রতিষ্ঠার পাশাপাশি অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে হবে
 পানিসম্পদ খাতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও বিপদাপন্নতা যথাযথভাবে যাচাই করে শুধুমাত্র তার ভিত্তিতে, রাজনৈতিক বা অন্য সব প্রভাবমুক্ত হয়ে প্রকল্প অনুমোদন প্রদান করতে হবে। প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন বিষয়ক সকল সিদ্ধান্তে স্বার্থের দ্বন্দ্বের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব দূর করতে হবে;
 পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়নে স্থানীয় কমিউনিটির সমর্থন ও প্রত্যক্ষ অংশগ্রহণ শক্তিশালী করতে হবে; জাতীয় এবং আন্তর্জাতিক উৎস হতে পানি খাতে বরাদ্দকৃত তহবিলের সুষ্ঠু বরাদ্দ ও ব্যবহার নিশ্চিতকরণের জন্য স্বচ্ছ, জবাবদিহিমূলক ও নাগরিক অংশগ্রহণমূলকভাবে সব ধরনের সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন করতে হবে;
 পানি খাত সংশ্লিষ্ট সরকারের বিভিন্ন বিভাগসমূহের কার্যক্রমের ক্ষেত্রে পুনরাবৃত্তি পরিহার করে, বিভাগগুলোর মধ্যে সমন্বয় নিশ্চিত করে সঠিক পরিকল্পনার মাধ্যমে সুষ্ঠুভাবে পানি-সম্পর্কিত উন্নয়ন কার্যক্রম পরিচালনা ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে;
 পানিসম্পদ খাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিরসনে কার্যকর জবাবদিহিতা পদ্ধতি প্রতিষ্ঠা করতে হবে এবং তথ্যদাতার সুরক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং জনঅংশগ্রহণের সংশ্লিষ্ট বিদ্যমান নীতিমালার যথাযথ বাস্তবায়ন এবং প্রকল্প তদারকিতে স্থানীয় জনঅংশগ্রহণ নিশ্চিত করতে হবে;
 প্রযোজ্য ক্ষেত্রে স্থানীয় জনসাধারণকে বাস্তবায়নের কাজে সম্পৃক্ত করার মাধ্যমে প্রকল্পে মালিকানাবোধ ও টেকসই অভিযোজন (অফধঢ়ঃধঃরড়হ) নিশ্চিত করতে হবে।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপের সদস্যবৃন্দ, সিসিডিএফ-চাঁদপুরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদস্যবৃন্দ, চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থীবৃন্দ ও টিআইবি-চাঁদপুরের কর্মীবৃন্দ।

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে