বসন্তে ভর্তার স্বাদ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১১, ২০২১ | ৩:০৯
Link Copied Successfully!

ভর্তা একটা মজাদার খাবার। প্রায় সবকিছুরই ভর্তা খাওয়া যায়। ফাল্গুন মাস যায় যায় করছে। বাজারে ধীরে ধীরে কমে আসছে শীতের সবজি। শীতের সবজি এখন খেতে খুব একটা ভালোও লাগছে না। কিন্তু গরমের সবজি আবার পুরোপুরি এখনো বাজারে ওঠেনি। তাই নিরুপায় হয়ে খেতে হচ্ছে গাজর, লাউ শাক, টমেটো ইত্যাদি শীতের সবজিগুলোই। ‘কী করা যায়’ বলে যখন ভাবছেন তখন বলে রাখি, সবজিগুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে ভর্তা বানিয়ে খান। দেখবেন স্বাদ পাওয়া যাচ্ছে একটু ভিন্ন রকমের। আর ভর্তার সুবিধা হলো, তাতে অনেক কিছু দেওয়া যায় যাতে স্বাদ হয় একেবারে ভিন্ন রকম।
আবার ভর্তার একঘেয়েমি কাটাতেও ভাবতে হবে। সে ক্ষেত্রে টাকি বা ছোট চিংড়ির ভর্তা খাওয়া যায়, খাওয়া যায় কালিজিরার ভর্তা। তাতে সবজি ভর্তার একঘেয়েমি কিছুটা হলেও কেটে যাবে। মোট কথা, খাবারের স্বাদ এবং আগ্রহ দুটোই ঠিক রাখতে হবে। সিতারা ফিরদৌস এবং কনিকা ধর দিয়েছেন ভর্তার রেসিপি।

মিষ্টিকুমড়া-গাজরের ভর্তা
উপকরণ:
মিষ্টিকুমড়া ছোট করে কাটা দেড় কাপ, গাজর ছোট করে কাটা আধা কাপ, কাঁচা মরিচ ৪-৫টি, পেঁয়াজ কুচি ২ টেবিল-চামচ, রসুন ৫-৬ কোয়া, লবণ পরিমাণমতো, চারমগজ বাটা ১ টেবিল-চামচ, সরিষার তেল ২ টেবিল-চামচ, মেথি গুঁড়া সামান্য ও মৌরি গুঁড়া আধা চা-চামচ।

মিষ্টিকুমড়া-গাজরের ভর্তা
উপকরণ:
তেল, গুঁড়া মসলা, চারমগজ বাদে বাকি সব উপকরণ এক কাপ পানি দিয়ে সেদ্ধ করে নিন। শুকিয়ে গেলে চুলা থেকে নামিয়ে বেটে নিয়ে চারমগজ ও গুঁড়া মসলা মিশিয়ে গরম তেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিবেশন করুন।

বিজ্ঞাপন

লাউপাতায় চ্যাপা ভর্তা
উপকরণ:
চ্যাপা শুঁটকি ৮টি, লাউপাতা ২০টি, পেঁয়াজ কুচি ২ কাপ, রসুনের কোয়া ৪টি, কাঁচা মরিচ ১২-১৪টি, তেল ২ টেবিল-চামচ ও লবণ পরিমাণমতো।

লাউপাতায় চ্যাপা ভর্তা
উপকরণ:
শুঁটকি পরিষ্কার করে টেলে নিতে হবে। লাউপাতা ধুয়ে নিয়ে পানি ঝরান। ৮টি লাউপাতার সঙ্গে বাকি উপকরণ মিলিয়ে চুলায় ভাজা ভাজা করে নিয়ে বাটুন। বাকি লাউপাতা গরম পানিতে অল্প কিছুক্ষণ রেখে পানি থেকে উঠিয়ে পানি ঝরিয়ে নিতে হবে। প্রতিটি পাতার মাঝখানে ২ টেবিল-চামচ করে শুঁটকি ভর্তা রেখে মুড়িয়ে নিন। এবার ননস্টিক ফ্রাইপ্যানের ওপর রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিন। অল্প জালে ১০-১২ মিনিট রান্না করতে হবে। তৈরি হয়ে গেলে পরিবেশন করুন।

টাকি মাছের ভর্তা
উপকরণ:
টাকি মাছ ২৫০ গ্রাম, পেঁয়াজকুচি আধা কাপ, কাঁচা মরিচ ৫-৬টি, রসুন ৫ কোয়া, ধনে পাতা কুচি ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো ও সরষের তেল ১ টেবিল চামচ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ