যখন-তখন প্রস্রাবের চাপ, যে ৬ খাবার ভুলেও খাবেন না

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ২৮, ২০২০ | ৫:০৩
Link Copied Successfully!

অনেক সময় দেখা যায়, যখন-তখন প্রস্রাবের অতিরিক্ত চাপ হয়ে থাকে। দীর্ঘক্ষণ গাড়িতে ও বাস-ট্রেনে যাতায়াতের সময় এ সমস্যা হলে রাস্তায় বের হওয়া বড় মুশকিল।

আর রাস্তায় সব শৌচাগার স্বাস্থ্যের জন্য ভালো নয়। এসব পরিস্থিতিতে পুরুষ নিজেকে সামলাতে পারলেও নারীকে পড়তে হয় বিপাকে। তাই এর মধ্যে একটা আতঙ্ক কাজ করে সবসময়।

বিশেষজ্ঞদের মতে, দুর্বল মূত্রস্থলীর (ব্লাডার) কারণে এ সমস্যা হতে পারে। সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে প্রস্রাব পরীক্ষা করাতে হবে। এ ছাড়া কিছু খাবার রয়েছে, যা খেলে এই সমস্যা হতে পারে।

বিজ্ঞাপন

আসুন জেনে নিই এমন ৬ খাবার সম্পর্কে-

কফি

ব্লাডার ইনফেকশনের সমস্যা থাকলে সকালে উঠে কফি খাবেন না। কফির মধ্যে থাকা ক্যাফেইন ব্লাডারে অস্বস্তি বাড়ায়।

বিজ্ঞাপন

অ্যালকোহল

নিয়মিত মদ্যপান করলে বেশি প্রস্রাব পায়। অ্যালকোহল যে শুধু পেটে অস্বস্তি হয় তা নয়, ব্লাডারেও অস্বস্তি তৈরি করে। তাই সংক্রমণের প্রবণতা থাকলে অ্যালকোহল থেকে দূরে থাকুন।

সোডা

ব্লাডার ফুলে যাওয়া, মূত্রনালির সংক্রমণ বা ওএবি থাকলে সোডা খাবেন না। কার্বনেটেড বা সাইট্রাস সোডা থেকে সম্পূর্ণ দূরে থাকুন।

অ্যাসিডিক ফল

শরীরের পক্ষে ফল খাওয়া ভালো। কিন্তু যদি আপনার ব্লাডারের সমস্যা থাকে, তা হলে অ্যাসিডিক ফল মূত্রনালির সংক্রমণ বাড়াতে পারে। সে ক্ষেত্রে কমলালেবু, আঙুর, লেবু, টমেটো, পিচ, আপেল, আনারস খাবেন না।

স্পাইসি খাবার

পিজায় এক্সট্রা চিলি ফ্লেকস বা চিকেনকারিতে অতিরিক্ত ঝাল খাবেন না। মূত্রনালিতে সংক্রমণ থাকলে একটু সাবধান হতে হবে। কারণ ঝাল, মসলাদার খাবার ব্লাডারে অস্বস্তি তৈরি করে।

কৃত্রিম চিনি

ক্যালরির পরিমাণ কমানোর জন্য অনেকেই খাবারে চিনির বদলে কৃত্রিম চিনি খেয়ে থাকেন। চিকিৎসকরা বলছেন, যদি মূত্রনালিতে সংক্রমণ থাকে তা হলে কৃত্রিম চিনি খাবেন না।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ