করোনা থেকে বয়স্কদের যেভাবে রক্ষা করবেন

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ২৮, ২০২০ | ৪:২৮
Link Copied Successfully!

নভেল করোনাভাইরাস (কভিড-১৯) বয়স্কদের জন্য বেশি ক্ষতিকর। তাই মহামারির দিনগুলোতে তাদের রক্ষার জন্য বাড়তি যত্নের বিকল্প নেই।

বয়স্কদের দেখভালের জন্য যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের টিকা ও শ্বাসকষ্টজনিত বিভাগের পরিচালক ন্যানসি মেসননিয়ার কিছু পরামর্শ দিয়েছেন। তিনি বলছেন, এই সময় বাড়ির বয়স্ক অভিভাবকের সুরক্ষার জন্য নির্দিষ্ট কোনো তরুণ-তরুণীর দায়িত্ব নেয়া উচিত। ভাইরাস প্রতিরোধের মৌলিক যে ধাপগুলো আছে যেমন নিয়মিত হাত ধোয়া, বাইরে না যাওয়া; সেগুলো অনুসরণ করতে হবে।

তিনি ঠিকমতো খাওয়া-দাওয়া করছেন কি না, সেটি দেখতে হবে। তার কাছে বাচ্চাদের প্রবেশ সম্পূর্ণ বন্ধ করতে হবে। কারণ বাচ্চারা নিজের অজান্তে ভাইরাসে সংক্রমিত হতে পারে। পরিণতিতে তার কিছু না হলেও বয়স্ক ব্যক্তির ক্ষতি হতে পারে।

বিজ্ঞাপন

এই দিনগুলোতে টেলিমেডিসিনের সাহায্য নেয়া যেতে পারে। হাসপাতালে দৌড়াদৌড়ি না করে ফোনে ডাক্তারের পরামর্শ নিতে হবে।

বয়স্কদের রুমের বাইরেও সুরক্ষা নিশ্চিত করতে হবে। হুটহাট তার কক্ষে যেন কেউ প্রবেশ না করতে পারে, সেটি খেয়াল রাখতে হবে।

ঘরবন্দী দিনগুলোতে সবারই মানসিক অবস্থা ভেঙে পড়ে। বয়স্করা এই সময়ে মানসিকভাবে বেশি দুর্বল হয়ে পড়ে। তাই তাকে উৎফুল্ল রাখতে নির্দিষ্ট ব্যক্তির নিয়মিত তাকে সময় দেয়া উচিত।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম ‘শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে’ ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছেন মোঃ জসিম উদ্দীন মতলব দক্ষিণে প্রশাসনের বিপ্লব ও সংহতি দিবস পালিত রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে জাতীয় সিপাহী বিপ্লবী দিবস পালন