
রাজারগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা


হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রাজারগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসার ২০২৬ সালের দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ (A+) প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
দিলেন মাদ্রাসার দাখিল ব্যাচ ২০১০ সালের (সুপার 10) এর সাবেক ছাত্র ও আমেরিকা প্রবাসী মোঃ আইয়ুব আলী মাহফুজের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।


গতকাল মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনার ক্রেষ্ট তুলে দেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আনিছুর রহমান।
অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষক বৃন্দ উপস্হিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন দাখিল ২০১০ সালের (সুপার 10) এর শিক্ষার্থী মোঃ সাইফুল ইসলাম।
এ সময় কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ও সম্মাননা তুলে দিয়ে তাদের আগামী দিনের শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনের জন্য উৎসাহিত করা হয়।
শিক্ষার্থীদের এমন অর্জনে মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি প্রকৃত জ্ঞান ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে হবে।
প্রবাসে অবস্থান করেও নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এমন অর্জনে পাশে দাঁড়ানো এবং তাদের উৎসাহিত করার উদ্যোগকে শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক হিসেবে দেখা হচ্ছে।
এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহ জোগাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।।

























