হাজীগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ৩০, ২০২৬ | ১১:৫৩
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহাগ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৯টা ৫ মিনিটে হাজীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের মকিমাবাদ এলাকায় আমিন রোডসংলগ্ন সাহা স্টোরের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

হাজীগঞ্জ থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) নূরে আলম ও এসআই (নিরস্ত্র) মো. আবু আহম্মেদসহ পুলিশের একটি দল মাদকদ্রব্য উদ্ধার অভিযানে দায়িত্ব পালনকালে সোহাগকে আটক করে। এ সময় তার দখল থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তার সোহাগ হাজীগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের টোরাগড় এলাকার হোসেন উদ্দিন হাজী বাড়ির মো. জাফরের ছেলে।

এ ঘটনায় উদ্ধার করা ইয়াবা জব্দ করে আসামির বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। যথাযথ পুলিশি পাহারায় শনিবার (৩১ অক্টোবর) তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলবের ঊষার স্পোর্টিং ক্লাব একসময় সুনাম বয়ে আনবে: জাকির হোসেন কামাল হাজীগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নুরুর দাফন সম্পন্ন মতলবে ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু, নিয়ন্ত্রণহীন দুই শতাধিক ট্রাক্টর সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আহসান হাবীবের গণসংযোগ মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু আর নেই চাঁদপুরে মা ইলিশ শিকারে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড মতলব দক্ষিণে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বদরপুর দাখিল মাদ্রাসায় সমাবেশ, নারায়ণপুরবাসীকে সব সুযোগ সুবিধা দেয়া হবে: এনামুল হক বাদল হাজীগঞ্জে টপসয়েল কাটার কারনে একাধিক ড্রেজার ও পাইপ ধ্বংস ১৪তম হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও বিশেষ সম্মাননা পেলেন মতলবের শোয়াইব চাঁদপুরে ১০ বছর বয়সেই কুরআনের হিফজ সম্পন্ন করল আশ্রাফ হাজীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবসে শিক্ষা প্রতিষ্ঠানে প্রদর্শনী ও আলোচনা সভা জেলা পর্যায়ে কুরআন প্রতিযোগিতায় নবম স্থান অর্জন , আব্দুল্লাহ আল মাহীদকে নিয়ে সুবিদপুর দারুল কুরআন মাদরাসায় আনন্দ র‍্যালি স্বরাষ্ট্রমন্ত্রী নিখোঁজ হয়েছেন মর্মে মাইকিং করা হতে পারে: চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি দুর্নীতি, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: আশরাফুর রহমান বাবু হাজীগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী ঘোষণা দিলেন আলহাজ্ব ফারুক হোসেন মোল্লা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে নদীতে নামছেন চাঁদপুরের অর্ধলক্ষ জেলে প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের উপস্থিতি নিয়ে হতাশা ব্যক্তিপূজা নয়, সংগঠনের চর্চা করুন: কেন্দ্রীয় যুবদল নেতা শাওন মতলব দক্ষিণ উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত