কচুয়ায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

Reporter
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ অক্টোবর ২১, ২০২৬ | ৫:১৫
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া পৌরসভাধীন কড়ইয়া এলাকার একটি মাছের খামারে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পাটিকরপাড়া সংলগ্ন দক্ষিণ বিলে এ ন্যক্কারজনক ঘটনা ঘটে।

এতে খামারি আবুল খায়েরের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, ক্ষতিগ্রস্ত খামারি আবুল খায়ের কড়ইয়া গ্রামের হাজী দুলাল মিয়ার ছেলে। তিনি দীর্ঘ ৬ বছর ধরে লিজ নিয়ে প্রায় ৮ একর পুকুর ও জমিতে মাছ চাষ করে আসছেন। মৎস্য ব্যবসায় তিনি বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে মোটা অংকের টাকা ঋণ নিয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) সকালে খামারে গিয়ে রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া ও সরপুঁটিসহ বিভিন্ন প্রজাতির মরা মাছ পানিতে ভেসে উঠতে দেখেন খামারি। পরে স্থানীয়দের সহায়তায় মাছ তোলার চেষ্টা করা হয়। এ সময় মরা মাছের আধিক্যে বিভিন্ন প্রজাতির পাখিদেরও সেখানে ভীড় করতে দেখা যায়।

খামারের পাহারাদার ইব্রাহিম বলেন, রাত ১টা পর্যন্ত খামার পাহারা দিয়ে ঘুমিয়ে পড়ি। ধারণা করা হচ্ছে, এই সুযোগে রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, এ ধরনের ঘটনায় মৎস্য খামারি আবুল খায়ের আর্থিকভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। তাঁর পরিবার নিয়ে বেঁচে থাকা এবং ঋণ পরিশোধের পথ অনিশ্চিত হয়ে পড়েছে। দ্রুত প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মৎস্য খামারি আবুল খায়েরের অভিযোগ করে বলেন, গত ২৮ সেপ্টেম্বর কড়ইয়া এলাকায় অনুষ্ঠিত একটি মাদকবিরোধী সমাবেশে তিনি মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান। মাদক ব্যবসায়ীদের সঙ্গে যুক্ত না হওয়ায় ক্ষুব্ধ কোনো চক্র তাঁর খামারে এ তাণ্ডব চালিয়ে থাকতে পারে।

তিনি আরও জানান, খামারের মাছ মরে যাওয়ায় তিনি সর্বস্বান্ত হওয়ার পথে। ব্যাংক ও এনজিওর ঋণ পরিশোধ করা নিয়ে তিনি এখন চরম দুশ্চিন্তায় আছেন। তিনি প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত, ক্ষতিপূরণ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুল ইসলাম আকাশ বলেন, মৎস্য খামারি আবুল খায়েরের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলবে ট্রলি- বাইক মুখোমুখি সংঘর্ষে বিক্রয় প্রতিনিধি নিহত চট্টগ্রাম বিভাগে ৪ দিনের সাংগঠনিক সফরে পেশাজীবী দলের মুখপাত্র নাফিজ মাহবুব সাংবাদিকের সঙ্গে প্রেমের ১১ সুবিধা, হতে পারেন আদর্শ সঙ্গী কচুয়ায় শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বস্ত্র বিতরণ কচুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু মতলব উত্তরে ওয়ান শুটার গানসহ একজন গ্রেফতার শাহরাস্তিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, আটক ২ কচুয়ায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ মতলবে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন কেন্দ্রীয় যুবদলের ১ম সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ ছোট ভাই মহসিনের বিরুদ্ধে ইউএনওর হস্তক্ষেপে অবশেষে ঘরে ফিরলেন শাহরাস্তির সেই বৃদ্ধ মা কেন্দ্রীয় যুবদলের দুই নেতাকে মতলব আল রশিদ ক্লাবের সংবর্ধনা মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা ইউনিটে আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ হাজীগঞ্জে ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ ইঞ্জি. মমিনুল হক এমপি’কে অলিপুর উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা শাহরাস্তিতে অবৈধভাবে বালু উত্তোলন ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা জমি দখলের অভিযোগ অস্বীকার, অপপ্রচারের প্রতিবাদে জামায়াত নেতার পক্ষে সংবাদ সম্মেলন সাংবাদিকদের কুত্তার মতো পিটানো দরকার : এনায়েতুল্লাহ আব্বাসী শাহরাস্তিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা ফারুক হোসেন মিয়াজি হাজীগঞ্জে দুর্গাপূজায় ২ দিন হোমিওপ্যাথিক ঔষধের দোকান বন্ধ