হাজীগঞ্জে ৮নং হাটিলায় ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

Reporter
রেজাউল করিম নয়ন
আপডেটঃ অক্টোবর ১৬, ২০২৬ | ৮:১৭
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাৎ, জালিয়াতির মাধ্যমে জমি নিজের নামে রেজিস্ট্রি এবং পুকুর ভরাটের অভিযোগ উঠেছে বড় ভাই সফিউল্লাহর বিরুদ্ধে। উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের বেলঘর বড় হাটখোলা বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন প্রবাসী নজরুল ইসলাম ও তাঁর স্ত্রী সেফালী বেগম। তবে অভিযুক্ত সফিউল্লাহ দাবি করেছেন, জমিটি তিনি ক্রয় করেছেন এবং সে অনুযায়ী দখলে নিচ্ছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দুই ভাই সফিউল্লাহ ও নজরুল ইসলাম দীর্ঘদিন আগে পারিবারিকভাবে ৮৯ শতাংশ জমি ক্রয় করেন। তাঁদের বাবা সুজ্জাত আলী কাজী জীবিত থাকাকালে জমিটি দুই ভাইয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেন বলে দাবি করেছেন নজরুল ও স্থানীয় বাসিন্দারা। সে অনুযায়ী দুই ভাই ৪৪ শতাংশ ৫০ পয়েন্ট করে জমি ভোগদখল করে আসছিলেন। নজরুল ইসলাম প্রবাসে থাকাকালে ওই জমিতে পুকুর খনন ও গাছপালা রোপণ করেন বলে জানা গেছে।

নজরুল ইসলামের স্ত্রী সেফালী বেগম অভিযোগ করে বলেন, শ্বশুরের মৃত্যুর পর তাঁর ভাসুর সফিউল্লাহ তাঁদের কাছ থেকে একটি স্ট্যাম্প নিয়ে যান। পরে কয়েক মাস আগে পুরো ৮৯ শতাংশ জমি নিজের নামে রেজিস্ট্রি করে নেন তিনি। সুফিয়ার দাবি, জালিয়াতির মাধ্যমে স্ট্যাম্প নিয়ে তাঁদের সম্পত্তি আত্মসাৎ করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রবাসী নজরুল ইসলাম বলেন, “আমাদের পরিবারের সদস্য ও গ্রামের সবাই জানেন, জমিটি দুই ভাইয়ের। আমি ওই জমিতে পুকুর খনন করেছি এবং গাছপালা লাগিয়েছি। এখন আমার ভাই জোরপূর্বক জমি দখলের উদ্দেশ্যে গাছপালা কেটে পুকুরে বালু ভরাট করছেন। আমি আমার ন্যায্য সম্পত্তির হিস্যা চাই।”

তিনি আরও বলেন, স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক হয়েছে। সেখানে তাঁকে জমির তিন ভাগের এক ভাগ দেওয়ার সিদ্ধান্ত হয় এবং জরিমানা বাবদ পাঁচ লাখ টাকা দেওয়ার কথাও বলা হয় বলে তিনি দাবি করেন। তবে ওই সিদ্ধান্তে তিনি সন্তুষ্ট নন। তাঁর ভাষ্য, নিজের ন্যায্য অংশ বুঝে পেতে চান তিনি।

এ বিষয়ে স্থানীয় সালিশদার ও সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম বলেন, “বিষয়টি নিয়ে আমরা কয়েকবার বসেছি। সর্বশেষ পুরো জমির তিন ভাগের এক ভাগ নজরুল ইসলামকে বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।”

বিজ্ঞাপন

হাজীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ফারুক হোসেন বলেন, শেফালী বেগমের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁরা ঘটনাস্থলে গিয়েছিলেন। বিষয়টি মীমাংসা না হওয়া পর্যন্ত বালু ভরাটের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত সফিউল্লাহ বলেন, “জমিটি আমি ক্রয় করেছি। তাই আমি দখলে নিচ্ছি।”

অন্যদিকে, স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, তাঁরা দীর্ঘদিন ধরে ওই জমিতে নজরুল ইসলামকে মাছ চাষ করতে এবং গাছপালা রোপণ করতে দেখেছেন। তাঁদের দাবি, বাবা জীবিত থাকাকালে দুই ভাইকে জমির পৃথক অংশ বুঝিয়ে দিয়েছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে শারদীয় দুর্গোৎসব উদ্বোধন সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার আশ্বাস এমপি জালাল উদ্দিনের সৌদি আরব-যাত্রী ১০৭ ফ্লাইট বাতিল, ১৬ হাজার যাত্রীর ভোগান্তি লেহরা দো তিরঙ্গা: অভিজিৎ দীপকের পর এবার আটক নেহা বোরা ফরিদগঞ্জের উভারামপুরে আগুনে পুড়ে ছাই চার বসতঘর দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা হাজীগঞ্জে ৮নং হাটিলায় ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে হাজীগঞ্জে ৪২ পিস ইয়াবাসহ যুবক আটক ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪; আহত ১০ হাজীগঞ্জে শিক্ষকের বসতঘরে চুরির অভিযোগ হাজীগঞ্জে ছেলেকে জিম্মি করে জমি রেজিস্ট্রি করে নেয়ার অভিযোগ হাজীগঞ্জে থ্যালাসেমিয়া রোগীর পাশে এসিল্যান্ড ওমর সানি আখন হাজীগঞ্জ ডিগ্রী কলেজের জন্য আমার কাছে চাইতে হবে না: ইঞ্জিনিয়ার মোঃ মমিনুল হক মতলব দক্ষিণে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মতলবে জমজমাট অস্থায়ী হাট, ডিমওয়ালা ইলিশ বিক্রি প্রকাশ্যে চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের ঝটিকা অভিযান, আটক ৩ ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৩ সৌদিগামী ১০৩ ফ্লাইটে বিঘ্ন, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ নিহত ২৯