জার্মানিতে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু, হত্যার অভিযোগে গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক
আপডেটঃ অক্টোবর ১৫, ২০২৬ | ১১:০৮
Link Copied Successfully!

জার্মানির বোখাম শহরে একটি আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। ঘটনাটি নিছক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে হত্যার ঘটনা হতে পারে বলে প্রাথমিক তদন্তে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ৪১ বছর বয়সী এক রোমানীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) জার্মান পুলিশ এ তথ্য জানায়। নিহতদের মধ্যে ২৫ ও ২৭ বছর বয়সী দুই নারী এবং ২৬ বছর বয়সী এক পুরুষ রয়েছেন। আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে আরও পাঁচজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে ভবনটিতে আগুন লাগে। খবর পেয়ে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ভবনের দ্বিতীয় তলায় তিনজনের মরদেহ উদ্ধার করেন। রাত ৪টা ১৬ মিনিটের দিকে পুলিশকে আগুন লাগার খবর দেওয়া হয়। পরে সেখানে ফায়ার সার্ভিস পাঠানো হয়।

বিজ্ঞাপন

আগুনের সূত্রপাত নিয়ে তদন্তে নেমে অগ্নিকাণ্ড বিশেষজ্ঞরা ভবনটি পরীক্ষা করেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক ত্রুটি বা অন্য কোনো দুর্ঘটনাজনিত কারণে আগুন লাগার আলামত পাননি তাঁরা। এর ভিত্তিতে আগুনটি ইচ্ছাকৃতভাবে লাগানো হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে তদন্তের চূড়ান্ত ফল এখনো জানায়নি পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, যে ভবনে আগুন লেগেছিল, সেখানে গত রোববার দুই পক্ষের মধ্যে বিরোধ হয়। ওই ঘটনায় পুলিশও ডাকা হয়েছিল। এর এক দিন পরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিরোধের সঙ্গে আগুন লাগানোর ঘটনার কোনো যোগসূত্র আছে কি না, তা স্পষ্ট নয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জার্মানিতে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু, হত্যার অভিযোগে গ্রেপ্তার ১ চাঁদপুরে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত নির্বাচন করতে চাইলে দলীয় পদ ছাড়তে হবে, ছাত্রদল নির্বাচন করতে পারবে না: এমপি মানিক বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উবির সেই শিক্ষকের বিরুদ্ধে হাজীগঞ্জে পৌর ৬নং ওর্য়াডে বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ​মোঃ সামিউর রহমান নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ চাঁদপুরে ভুয়া স্টিকার লাগিয়ে বিদেশি কসমেটিক বিক্রি, ৩০ হাজার টাকা জরিমানা আবাসিক হোটেলে অভিযান, ২৫ নারীসহ আটক ৩৬ টঙ্গীতে ওষুধ কারখানার কেমিক্যাল গোডাউনে আগুন, কাজ করছে ৮ ইউনিট চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযানে ৪৪ জেলে আটক, সাড়ে চার লাখ করেন্ট জাল ও ১৬ নৌকা জব্দ মালয়েশিয়ায় অভিবাসন অভিযানে ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০ রবীন্দ্রনাথের ছবি পায়ের নিচে রেখে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার চাঁদপুরে ২৪ ঘণ্টায় ১১ মাদক কারবারি গ্রেফতার, ৭৬ কিশোর গ্যাং সদস্য আটক হাজীগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন মতলবে আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্র ফাউন্ডেশন জেলার সভাপতিকে সংবর্ধনা দেশকে এগিয়ে নিতে কৃষক-কৃষিকে গুরুত্ব দিতে হবে: মৎস্য ও কৃষিমন্ত্রী মতলব উত্তরে পূর্বশত্রুতার জেরে হামলা, টাকা ছিনতাইয়ের অভিযোগ মতলব দক্ষিণ ইমারত নির্মাণ শ্রমিকের পূর্ণাঙ্গ কমিটি গঠন হাজীগঞ্জে পানিতে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু