
হাজীগঞ্জে গণমাধ্যমকর্মীদের সাথে অফিসার ইনচার্জের মত বিনিময় সভা


হাজিগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে হাজীগঞ্জে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে হাজিগঞ্জ থানা নবাগত অফিসার ইনচার্জদের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর ২০২৬) থানা কমপ্লেক্স ভবনে উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সবায় মাদক, কিশোর গ্যাং,আইনশৃঙ্খলা রক্ষা, বাল্যবিবাহসহ নানান বিষয়ে দ্বি-পাক্ষিক আলোচনা হয়।
প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান টুটুলের সভা প্রধানে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান পাপ্পুর সঞ্চালনে এতে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভুঁইয়া।
এতে আরো বক্তব্য রাখেন, হাজিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকু জামান শামীম, হাছান মাহমুদ, সহ-সভাপতি সাইফুল ইসলাম সিফাত, মেহেদী হাসান সর্দারসহ আরো বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদক এসএম মিরাজ মুন্সী, মঞ্জুর আলম পাটোয়ারী, প্রচার সম্পাদক হুমায়ুন কবির,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজন দাস, সম্মানিত সদস্য মহিউদ্দিন আল আজাদ, রেজাউল করিম নয়ন।


এতে আরো বক্তব্য রাখেন, কামাল হোসেন, সাইফুল ইসলাম, হাবিবুর রহমান, মজিবুর রহমান রনি, হোসেন বেপারী, মোহাম্মদ উল্লাহ বুলবুল,
উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) রাজিব শর্মা হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক খন্দকার আরিফ, সাংগঠনিক সম্পাদক জহির হোসেন, গনমাধ্যমকর্মী শাখাওয়াত হোসেন শামীম, নুর মোহাম্মদ, মোশারফ হোসেন মাঈনুদ্দিন, মো. শাহজাহান, মো.মারুফ প্রমূখ।



























