ষাটনলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা শাহ আলম ভূঁইয়ার, মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ অক্টোবর ৯, ২০২৬ | ৬:৩২
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শাহ আলম ভূঁইয়া। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে মোটরসাইকেল শোভাযাত্রা, গণসংযোগ ও নির্বাচনী প্রতিশ্রুতিসংবলিত লিফলেট বিতরণের মধ্য দিয়ে তিনি নিজের প্রার্থিতার কথা জানান।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ইউনিয়নের কালীপুর বাজার থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি বের হয়। পরে বেড়িবাঁধ হয়ে লালপুর, কনুমার্কেট, ষাটনল লঞ্চঘাট এলাকা, বাবুরআলী মার্কেট ও সটাকী বাজার, সুগন্ধী বেড়ীবাঁধসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন শাহ আলম ভূঁইয়া। এ সময় তিনি স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং নিজের নির্বাচনী পরিকল্পনা তুলে ধরে লিফলেট বিতরণ করেন। শোভাযাত্রায় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।

গণসংযোগ শেষে কালীপুর বাজারে সংক্ষিপ্ত বক্তব্যে শাহ আলম ভূঁইয়া বলেন, তিনি দীর্ঘ ২৮ বছর ধরে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। এই দীর্ঘ রাজনৈতিক জীবনে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার দাবি করে তিনি বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নবাসীর কল্যাণে সৎভাবে কাজ করবেন। গরিব-দুঃখী মানুষের সেবা এবং এলাকার উন্নয়নকে অগ্রাধিকার দেবেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ষাটনল ইউনিয়নকে মাদকমুক্ত ও একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার চেষ্টা করবেন। মাদকসহ সব ধরনের অনিয়ম, দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবেন। পাশাপাশি ইউনিয়নের পর্যটনকেন্দ্রটির উন্নয়নেও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নিজের রাজনৈতিক পরিচয় তুলে ধরে শাহ আলম ভূঁইয়া বলেন, তিনি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী একজন কর্মী হিসেবে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘদিন মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। অতীতের আন্দোলন-সংগ্রামে নিজের ভূমিকা বিবেচনায় নিয়ে আসন্ন নির্বাচনে দল তাঁকে মূল্যায়ন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দলীয় সমর্থনের বিষয়ে শাহ আলম ভূঁইয়া বলেন, মনোনয়ন বা সমর্থন দেওয়ার ক্ষেত্রে দল তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড ও ত্যাগ বিবেচনা করবে বলে তিনি বিশ্বাস করেন। তবে চেয়ারম্যান নির্বাচিত হতে না পারলেও ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার করেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শাহ আলম ভূঁইয়ার এই গণসংযোগ ও প্রার্থিতার ঘোষণা ষাটনল ইউনিয়নের স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি করেছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সংক্ষিপ্ত সফরে স্টেশন ও তিন নদীর মোহনা পরিদর্শনে রেল সচিব জমকালো আয়োজনে দাসাদী অগ্নিশিখা ক্লাবের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ছুটির দিনে ঘুরতে গিয়ে সিলেটে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের ২ পর্যটক নিহত, আহত ৮ মা ইলিশ রক্ষা অভিযানে মেঘনা নদীতে কারেন্ট জাল ও চায়না চাই জব্দ, গ্রেপ্তার ৩ চাঁদপুরে কারাতে সেমিনার, অংশ নিলেন শতাধিক প্রশিক্ষণার্থী ষাটনলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা শাহ আলম ভূঁইয়ার, মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার চাঁদপুরে ইলিশ বিক্রির দায়ে তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা, ১ মণ ইলিশ জব্দ বিমানবন্দরে আটকে গেলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতা মাহদী জীবন বাঁচাতে ধানক্ষেতে ছুটেছিল তাজমিন, শেষরক্ষা হলো না শাহরাস্তিতে মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় সৌদি প্রবাসীর মৃত্যু অক্টোবরে প্রথম সপ্তাহে ডেঙ্গুতে ৪৯ জনের মৃত্যু রহিমনগর ইউসুফ সফর আলী দারুলউলুম দাখিল মাদ্রাসার সভাপতি হলেন শরীফ মজুমদার খাল-পুকুরে পোল্ট্রি বর্জ্য, দুর্গন্ধে অতিষ্ঠ মতলব উত্তরের শতাধিক পরিবার চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই সম্পন্ন মাদক নির্মূল করার ঘোষণা: রাজারগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল করিম বেপারী মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার চাঁদপুরে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও কেককাটা চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণে মৎস্যজীবী দলের নৌ র‍্যালি আবদুল মান্নান মিয়ার মৃত্যুতে মেয়র প্রার্থী জাকির মজুমদারের শোক কচুয়ায় সড়কের পাশ থেকে হেলপারের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন