১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

অনলাইন ডেস্ক
আপডেটঃ অক্টোবর ৮, ২০২৬ | ১২:৪৮
Link Copied Successfully!

বোয়িংয়ের পর এবার ১০টি নতুন উড়োজাহাজ কিনতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ফরাসি প্রতিষ্ঠান এয়ারবাসের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (০৭ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার হোটেল র‍্যাডিসন ব্লুতে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি সম্পন্ন হয়।

চুক্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান রুমি এ খান এবং এয়ারবাস ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জুর্গেন ওয়েস্টারমেয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।

বিজ্ঞাপন

চুক্তির আওতায় চারটি এ৩৫০-৯০০ এবং ছয়টি এ৩২১নিও উড়োজাহাজ কেনা হবে। চারটি এ৩৫০-৯০০ উড়োজাহাজ দীর্ঘপাল্লার আন্তর্জাতিক রুটে এবং ছয়টি এ৩২১নিও আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে পরিচালনা করা হবে। এর ফলে আন্তর্জাতিক ও আঞ্চলিক রুটে বিমানের যাত্রী পরিবহনের সক্ষমতা উল্লেখযোগ্য হারে বাড়বে।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরের জেট উড়োজাহাজের বড় অংশই যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের তৈরি। নতুন প্রজন্মের এসব এয়ারবাস যুক্ত হলে বিমানের বহরে বড় বৈচিত্র্য আসবে এবং সংস্থাটি একই সঙ্গে বোয়িং ও এয়ারবাস উভয় ব্র্যান্ডের উড়োজাহাজ পরিচালনা করবে।

বিজ্ঞাপন

উদ্যোগটি বিমানের দীর্ঘমেয়াদি বহর সম্প্রসারণ পরিকল্পনার অংশ। এর আগে সংস্থাটি ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি করে, যা পরবর্তী সময়ে আরও ১১টি বাড়িয়ে মোট ২৫টিতে উন্নীত করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আবারও আটক করল পুলিশ, দিল্লিতে তীব্র বিক্ষোভ দলের দুঃসময়ে যারা মাঠে ছিল, তাদের মূল্যায়ন করুন – অনিক হাসান মাসুম ছেলে হাফেজ হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ বাবার হাজীগঞ্জে মন্দির হামলা মামলায় একজনের কারাদণ্ড, ৫২ জন খালাস কচুয়ায় বিচারকের নির্দেশে বসতঘর ফিরে পেলেন ভুক্তভোগী নারী চাঁদপুরের শাহরাস্তিতে নাসির উদ্দিন পাটোয়ারীর বাড়িতে আগুনের খবরটি সম্পূর্ণ গুজব: পুলিশ ও ফায়ার সার্ভিস সাচার জগন্নাথ ধামের কমিটি গঠন নিয়ে বিরোধ, হিন্দু সমাজে ক্ষোভ চাঁদপুর পৌরসভা নির্বাচন: বিএনপির কাউন্সিলর প্রার্থীর লক্ষ্যে বারেক ভূঁইয়ার মনোনয়ন ফরম সংগ্রহ মতলব উত্তরে ৭ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চাঁদপুরে ২ হাজার ৫শ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছাড়াল ১০১ ডলার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষকের সম্মাননা পেলেন হাজীগঞ্জের আনিছুর রহমান চাঁদপুরে আদালতের নির্দেশে কবর থেকে আলোচিত সেলিম খান ও শান্ত খানের মরদেহ উত্তোলন মতলব বনিক সমিতির নির্বাচনে প্রচার সম্পাদকে মাহফুজ মল্লিক এগিয়ে হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও অভিষেক শাহরাস্তিতে জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কর্মসূচির উদ্বোধন