
প্রবাস থেকে দেশে ফেরায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীকে ফুলেল শুভেচ্ছা


হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারী দীর্ঘদিন প্রবাস জীবন শেষে দেশে ফেরায় স্থানীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
গতকাল সকালে ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছলে অপেক্ষামান নেতা কর্মী ও শুভাকাঙ্ক্ষী গন ফুলের তোড়া ও ফুলের মালা দিয়ে আবদুল করিম বেপারীকে বরণ করে নেন। উপস্থিত ব্যক্তিরা তার সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন।
মোঃ আব্দুল করিম বেপারী বলেন, দীর্ঘদিন প্রবাসে থাকলেও এলাকার মানুষের সঙ্গে তার সম্পর্ক সবসময় অটুট ছিল। তিনি রাজারগাঁও ইউনিয়নের মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও কল্যাণে কাজ করতে চান। এ জন্য তিনি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।


স্থানীয়রা জানান, আব্দুল করিম বেপারী দেশে ফিরে আসায় তার শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
উল্লেখ তিনি বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী


























