মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে রান্ধুনীমুড়া এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

Reporter
রেজাউল করিম নয়ন
আপডেটঃ আগস্ট ১৬, ২০২৬ | ১১:২৭
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের রান্ধুনীমুড়া এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষা এবং একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে হাজীগঞ্জ ডিগ্রি কলেজের পশ্চিম পাশে বালুর মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাজীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুল মান্নান খান বাচ্চু।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মান্নান খান বাচ্চু বলেন, ‘মাদক ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। মাদক শুধু একজন মানুষকে ধ্বংস করে না, একটি পরিবারকে বিপর্যস্ত করার পাশাপাশি সমাজে নানা অপরাধ ও অস্থিরতা সৃষ্টি করে। এর বিরূপ প্রভাব রাষ্ট্রের ওপর পড়ে। সন্তান ও তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে।’

তিনি আরও বলেন, ‘মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, আলেম-ওলামা ও সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় মাদকের বিস্তার রোধ করা সম্ভব।’

হাজীগঞ্জ পৌর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মারুফ হোসেন লারা ও পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. ইউসুফ পাটোয়ারীর যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. খোরশেদ আলম ভুট্টো ও মো. এমরান হোসেন।

বিজ্ঞাপন

খোরশেদ আলম ভুট্টো বলেন, ‘রান্ধুনীমুড়াকে মাদকমুক্ত রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদক ব্যবসায়ী বা মাদকসেবীদের বিষয়ে তথ্য পেলে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত করা প্রয়োজন।’

পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পদপ্রার্থী মো. এমরান হোসেন বলেন, ‘মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও জোরদার করতে হবে। আজকের এই সমাবেশ শুধু একটি কর্মসূচি নয়, এটি মাদকের বিরুদ্ধে আমাদের সামাজিক অঙ্গীকার। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে ইনশাআল্লাহ রান্ধুনীমুড়াসহ হাজীগঞ্জকে মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. বিল্লাল হোসেন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া, বিএনপি নেতা মো. দেলোয়ার হোসেন মঞ্জু, সাবেক ছাত্রনেতা খোরশেদ আলম, সাবেক ছাত্রনেতা ইমরান হোসেন, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী মনিরুজ্জামান মনির, বিএনপি নেতা হারুন আর রশিদ, কামরুজ্জামান মানিক হাজী, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন এবং ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বশির আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা।

সমাবেশে বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান। একই সঙ্গে রান্ধুনীমুড়াসহ হাজীগঞ্জকে মাদকমুক্ত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জের রামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের পা বিচ্ছিন্ন দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চাঁদপুর পৌর ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বহিষ্কার শাহরাস্তিতে মোবাইলে অনলাইন জুয়া, গ্রেপ্তার ৩ চাঁদপুরে ৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাদক মামলা মতলব দক্ষিণে জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ উদ্ধোধন বৃষ্টির পানিতে নষ্ট হচ্ছে নথিপত্র, বেহাল হাজীগঞ্জ মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হাজীগঞ্জের দ্বাদশ গ্রাম ইউনিয়ন শ্রমিক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মতলবে কিন্ডারগার্টেনের বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা ফরিদগঞ্জে গৃহবধূ মিশু হত্যা মামলায় আসামীর যাবজ্জীবন ফরিদগঞ্জে শিশু ধর্ষণ মামলায় অটোরিকশাচালক গ্রেপ্তার নিয়মবহির্ভূতভাবে গ্যাস সিলিন্ডার রিফিল: ফরিদগঞ্জে জে.কে এলপিজি ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা কচুয়ায় ক্লুলেস চুরির মামলার রহস্য উদঘাটন, স্বর্ণালঙ্কার উদ্ধার শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যোগে ডাকাতিয়ায় মাছের পোনা অবমুক্ত চাঁদপুর লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই বোন গ্রেপ্তার জেলার শ্রেষ্ঠ কার্প জাতীয় পোনামাছ উৎপাদনকারীর পুরস্কার পেলেন হাজীগঞ্জের ইমাম হোসেন ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১০১ হাজীগঞ্জে মৎস্য পক্ষ উদযাপন মতলব উত্তরে সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহকে সাংবাদিকদের বিদায় সংবর্ধনা ঐতিহাসিক জয়ে টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী চাঁদপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত