হাজীগঞ্জ পৌর ৪ নং ওয়ার্ডের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter
রেজাউল করিম নয়ন
আপডেটঃ আগস্ট ১৬, ২০২৬ | ১১:২৫
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ পৌর ৪ নং ওয়ার্ডের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি হাজীগঞ্জ পৌর ৪ নং ওয়ার্ডের মকিমাবাদ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতা করেন সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল মান্নান।

সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মোরশেদ আলম মিন্টু, সমাজসেবক আলহাজ্ব মো. হারুনুর রশিদ বেপারী, সমাজসেবক মো. নুরুল আমিন, আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হাজী আকবর হোসেন, ৪ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি হাজী মো. মোস্তফা, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী মো. শফিকুল ইসলাম, মো. ইকরাম হোসাইন মিয়াজী প্রমুখ।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, সম্মিলিত প্রচেষ্টায় সমাজ থেকে মাদক, জুয়া, ইভটিজিংসহ সব ধরনের অপরাধ নির্মূলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আলোকিত মানুষ ও সমাজ গড়তে এবং কল্যাণমূলক কর্মকাণ্ডে ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল মান্নানের এ উদ্যোগকে স্বাগত জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. খোরশেদ আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহমেদ বিন শাহেন শাহ, ছাত্রদল নেতা ইব্রাহিম, রিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জের রামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের পা বিচ্ছিন্ন দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চাঁদপুর পৌর ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বহিষ্কার শাহরাস্তিতে মোবাইলে অনলাইন জুয়া, গ্রেপ্তার ৩ চাঁদপুরে ৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাদক মামলা মতলব দক্ষিণে জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ উদ্ধোধন বৃষ্টির পানিতে নষ্ট হচ্ছে নথিপত্র, বেহাল হাজীগঞ্জ মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হাজীগঞ্জের দ্বাদশ গ্রাম ইউনিয়ন শ্রমিক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মতলবে কিন্ডারগার্টেনের বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা ফরিদগঞ্জে গৃহবধূ মিশু হত্যা মামলায় আসামীর যাবজ্জীবন ফরিদগঞ্জে শিশু ধর্ষণ মামলায় অটোরিকশাচালক গ্রেপ্তার নিয়মবহির্ভূতভাবে গ্যাস সিলিন্ডার রিফিল: ফরিদগঞ্জে জে.কে এলপিজি ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা কচুয়ায় ক্লুলেস চুরির মামলার রহস্য উদঘাটন, স্বর্ণালঙ্কার উদ্ধার শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যোগে ডাকাতিয়ায় মাছের পোনা অবমুক্ত চাঁদপুর লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই বোন গ্রেপ্তার জেলার শ্রেষ্ঠ কার্প জাতীয় পোনামাছ উৎপাদনকারীর পুরস্কার পেলেন হাজীগঞ্জের ইমাম হোসেন ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১০১ হাজীগঞ্জে মৎস্য পক্ষ উদযাপন মতলব উত্তরে সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহকে সাংবাদিকদের বিদায় সংবর্ধনা ঐতিহাসিক জয়ে টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী চাঁদপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত