কথাসাহিত্যিক আনিসুল হকে মুগ্ধ চাঁদপুর : প্রাণবন্ত কর্মশালায় মুখর প্রশিক্ষণার্থীরা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ১০, ২০২৬ | ৭:৪৩
Link Copied Successfully!

সাহিত্যচর্চায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করা এবং সৃজনশীল লেখালেখির মানোন্নয়নের লক্ষ্যে সাহিত্য একাডেমি চাঁদপুরের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাহিত্যবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৩টায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় কবি, লেখক, সাহিত্যপ্রেমী ও নবীণ প্রশিক্ষণার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনায়তন মুখর হয়ে ওঠে।

কর্মশালার আহ্বায়ক ও সাহিত্য একাডেমির নির্বাহী সদস্য মোরশেদা খানম বেবীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির মহাপরিচালক কাদের পলাশ। কর্মশালার উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক ও সাহিত্য একাডেমির সভাপতি আহমেদ জিয়াউর রহমান। উদ্বোধনী পর্বে অতিথি ও প্রশিক্ষকদের ফুলেল শুভেচ্ছা এবং শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

বিজ্ঞাপন

প্রশিক্ষণের প্রথম অধিবেশনে দেশের প্রখ্যাত কথাসাহিত্যিক আনিসুল হক কথাসাহিত্য বিষয়ক বিস্তৃত আলোচনা উপস্থাপন করেন। তিনি বাংলা ভাষার খ্যাতিমান কবি, সাহিত্যিক ও গল্পকারদের বিভিন্ন রচনা, উপমা, ভাষাশৈলী ও অভিজ্ঞতার আলোকে কথাসাহিত্যের নানা দিক তুলে ধরেন। তাঁর প্রাণবন্ত উপস্থাপনা ও বাস্তব অভিজ্ঞতাভিত্তিক আলোচনা উপস্থিত প্রশিক্ষণার্থীদের মুগ্ধ করে।

পরবর্তী অধিবেশনে চাঁদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শরীফ মাহমুদ চিশতী কবিতা রচনা, ভাষার সৌন্দর্য, ছন্দ, অলংকার ও কাব্যচর্চার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন। এরপর একই কলেজের সহযোগী অধ্যাপক মো. সাইদুজ্জামান প্রবন্ধ ও গবেষণার বিষয়বস্তু নির্বাচন, তথ্য-উপাত্ত সংগ্রহ, গবেষণা পদ্ধতি এবং প্রবন্ধ রচনার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন বিশিষ্ট গীতিকার কবির বকুল, আনিসুল হকের সহধর্মিণী মেরিনা ইয়াসমিন, প্রথম আলো বন্ধু সভা চাঁদপুর জেলা শাখার সভাপতি মাসুদ হাসান, সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন শিশু, সাহিত্য একাডেমির সদস্যবৃন্দ, প্রশিক্ষণার্থীসহ জেলার বিভিন্ন পর্যায়ের কবি, লেখক ও সাহিত্যপ্রেমীরা।

বিজ্ঞাপন

কর্মশালার সমাপনী পর্বে অংশগ্রহণকারী সকল প্রশিক্ষণার্থীর হাতে সনদ তুলে দেন অতিথিরা। প্রশিক্ষণার্থীরা জানান, সাহিত্যচর্চার এমন আয়োজন নিয়মিত হলে নবীন লেখকদের দক্ষতা ও সৃজনশীলতা আরও বিকশিত হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
নির্বাচন করতে চাইলে দলীয় পদ ছাড়তে হবে, ছাত্রদল নির্বাচন করতে পারবে না: এমপি মানিক বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উবির সেই শিক্ষকের বিরুদ্ধে হাজীগঞ্জে পৌর ৬নং ওর্য়াডে বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ​মোঃ সামিউর রহমান নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ চাঁদপুরে ভুয়া স্টিকার লাগিয়ে বিদেশি কসমেটিক বিক্রি, ৩০ হাজার টাকা জরিমানা আবাসিক হোটেলে অভিযান, ২৫ নারীসহ আটক ৩৬ টঙ্গীতে ওষুধ কারখানার কেমিক্যাল গোডাউনে আগুন, কাজ করছে ৮ ইউনিট চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযানে ৪৪ জেলে আটক, সাড়ে চার লাখ করেন্ট জাল ও ১৬ নৌকা জব্দ মালয়েশিয়ায় অভিবাসন অভিযানে ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০ রবীন্দ্রনাথের ছবি পায়ের নিচে রেখে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার চাঁদপুরে ২৪ ঘণ্টায় ১১ মাদক কারবারি গ্রেফতার, ৭৬ কিশোর গ্যাং সদস্য আটক হাজীগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন মতলবে আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্র ফাউন্ডেশন জেলার সভাপতিকে সংবর্ধনা দেশকে এগিয়ে নিতে কৃষক-কৃষিকে গুরুত্ব দিতে হবে: মৎস্য ও কৃষিমন্ত্রী মতলব উত্তরে পূর্বশত্রুতার জেরে হামলা, টাকা ছিনতাইয়ের অভিযোগ মতলব দক্ষিণ ইমারত নির্মাণ শ্রমিকের পূর্ণাঙ্গ কমিটি গঠন হাজীগঞ্জে পানিতে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু শাহতলী যোবাইদা বালক সপ্রাবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর