সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকীতে কবিতা আবৃত্তিতে পুরস্কার পাচ্ছেন ১৩ শিক্ষার্থী

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ৩, ২০২৬ | ২:১১
Link Copied Successfully!

সাহিত্য একাডেমি চাঁদপুরের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালার অংশ হিসেবে শুক্রবার (৩ জুলাই ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা তিন বিভাগে (ক, খ ও গ) অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন আবৃত্তিশিল্পী মিতা ঘোষ এবং সাহিত্য একাডেমির অন্যতম পরিচালক মাইনুল ইসলাম মানিক।

ক-বিভাগে প্রথম স্থান অর্জন করেন ইয়াস ইকবাল (আল-আমিন একাডেমি)। দ্বিতীয় হন আলিফ মজুমদার (ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল) এবং তৃতীয় হন বিক্রমাদিত্য দাস (চাঁদপুর মিশন প্রাইমারি স্কুল)। চতুর্থ স্থান অর্জন করেন আফিয়া সিদ্দিকা আইদাহ (কালেক্টরেট স্কুল, চাঁদপুর)। যৌথভাবে পঞ্চম আরশি নূর মমতা (৫৫নং শাহাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়), নুরুল ইসলাম ইভান (হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়) ও ইনতিহা ইকবাল (কালেক্টরেট স্কুল, চাঁদপুর)।

বিজ্ঞাপন

খ-বিভাগে প্রথম হন মুহতাদী শাফী (হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়), দ্বিতীয় তাসপিয়া আক্তার (মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়) এবং তৃতীয় নিয়ন্তা সরকার (পুরানবাজার মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয়)।

গ-বিভাগে প্রথম স্থান অর্জন করেন মাহজেবিন জান্নাত (বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়)। দ্বিতীয় হন সাহেলা মেহজাবীন ছোঁয়া (আল-আমিন একাডেমি) এবং তৃতীয় হন তানজিদ কোতয়াল (দ্বারকানাথ উচ্চ বিদ্যালয়)।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় কবিতা আবৃত্তি প্রতিযোগিতা উপকমিটির আহ্বায়ক আবদুল্লাহিল কাফী ও সদস্য সচিব খোকন মজুমদার সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন

এসময় একাডেমির অন্যতম পরিচালক মুহাম্মদ ফরিদ হাসান, আশিক বিন রহিম, সাধারণ সদস্য রাজীব দাস-সহ প্রতিযোগীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সাহিত্য একাডেমির এমন আয়োজন নতুন প্রজন্মকে বাংলাভাষা, সাহিত্য ও আবৃত্তিচর্চার প্রতি আগ্রহী করবে।

উল্লেখ্য, ১১ জুলাই শনিবার বিকেল ৪টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলবের ঊষার স্পোর্টিং ক্লাব একসময় সুনাম বয়ে আনবে: জাকির হোসেন কামাল হাজীগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নুরুর দাফন সম্পন্ন মতলবে ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু, নিয়ন্ত্রণহীন দুই শতাধিক ট্রাক্টর সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আহসান হাবীবের গণসংযোগ মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু আর নেই চাঁদপুরে মা ইলিশ শিকারে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড মতলব দক্ষিণে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বদরপুর দাখিল মাদ্রাসায় সমাবেশ, নারায়ণপুরবাসীকে সব সুযোগ সুবিধা দেয়া হবে: এনামুল হক বাদল হাজীগঞ্জে টপসয়েল কাটার কারনে একাধিক ড্রেজার ও পাইপ ধ্বংস ১৪তম হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও বিশেষ সম্মাননা পেলেন মতলবের শোয়াইব চাঁদপুরে ১০ বছর বয়সেই কুরআনের হিফজ সম্পন্ন করল আশ্রাফ হাজীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবসে শিক্ষা প্রতিষ্ঠানে প্রদর্শনী ও আলোচনা সভা জেলা পর্যায়ে কুরআন প্রতিযোগিতায় নবম স্থান অর্জন , আব্দুল্লাহ আল মাহীদকে নিয়ে সুবিদপুর দারুল কুরআন মাদরাসায় আনন্দ র‍্যালি স্বরাষ্ট্রমন্ত্রী নিখোঁজ হয়েছেন মর্মে মাইকিং করা হতে পারে: চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি দুর্নীতি, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: আশরাফুর রহমান বাবু হাজীগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী ঘোষণা দিলেন আলহাজ্ব ফারুক হোসেন মোল্লা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে নদীতে নামছেন চাঁদপুরের অর্ধলক্ষ জেলে প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের উপস্থিতি নিয়ে হতাশা ব্যক্তিপূজা নয়, সংগঠনের চর্চা করুন: কেন্দ্রীয় যুবদল নেতা শাওন মতলব দক্ষিণ উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত