নারায়ণপুরে প্রশাসনের গণশুনানি : আমরা পৌরসভা চাইনা ইউনিয়ন পরিষদ চাই

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ জুন ১১, ২০২৬ | ৯:৫০
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলাধীন নারায়ণপুর পৌরসভার নাগরিক সেবা প্রদানে জটিলতা নিরসনের লক্ষে গণশুনানীর আয়োজন করা হয়।
বুধবার (১০ জুন) বিকেলে নারায়ণপুর পৌরসভার আয়োজনে পূর্ব রসুলপুর আল ইকরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা মাঠে প্রশাসনের এ গণশুনানীর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও নারায়ণপুর পৌরসভার প্রশাসক কেএম ইশমাম এবং পরিচালনা করেন নারায়ণপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা (অ.দা.) মোঃ সাইফুর রহমান।

নারায়ণপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের সমন্বয়ে স্থানীয়দের মতামত গ্রহণে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

এসময় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল হক জহির, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন মুন্সী,বিএনপি নেতা মিয়া মামুন,হারুন পাটোয়ারী, জীবন তালুকদার।এছাড়া বিভিন্ন পেশাজীবিদের মধ্যে বক্তব্য রাখেন সোলাইমান প্রধান, মানিক মোল্লা, আবু সাইদ সিয়াম,মফিজ মুন্সী,বুলবুল মিয়া প্রমুখ।

বিজ্ঞাপন

এছাড়া গণশুনানীতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন।

এলাকাবাসীর জোরালো দাবী নারায়ণপুর পৌরসভা বাতিল করে পূণরায় ইউনিয়ন পরিষদ বহাল রাখা হোক। বিগত আওয়ামী লীগ সরকার আমলে দলের একটি স্বার্থানেষী মহল জনগণের স্বার্থের কথা না ভেবে পৌরসভার ঘোষণা করা হয় এবং জনগণের পক্ষে পৌরসভা বাতিল চেয়ে মামলা করেন সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। পরবর্তীতে মামলা জটিলতার কারণে সৃষ্টি হয় জনগণের চরম ভোগান্তি। জন্ম নিবন্ধন, নাগরিক সনদপত্র, ইউনিয়নের উন্নয়ন কার্যক্রমসহ সকল ধরনের বন্ধ হয়ে আছে। জনগণের বৃহৎ স্বার্থে নারায়ণপুর পৌরসভা থেকে বাতিল করে পুনরায় নারায়নপুর ইউনিয়ন পরিষদ বহাল রেখে দ্রুত নির্বাচনের দাবি জানানো হয় গণশুনানীতে।

ইউনিয়নের ভৌগোলিক বিস্তৃতি, জনসংখ্যার ঘনত্ব, শিক্ষা-স্বাস্থ্য, অবকাঠামো এবং অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরা হয় ওই গণশুনানীতে।
গণশুনানী শেষে উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম বলেন, আপনাদের মতামত সরকারকে জানানো হবে। আশা রাখি খুব দ্রুত আপনাদের যৌক্তিক দাবী বাস্তবায়ন হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা