
ঈদ উপহার পেয়ে খুশি হাজীগঞ্জ পৌর আওয়ামীলীগ ও যুবলীগ নেতাকর্মীরা

হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন যবলীগের আহবায়ক হায়দার পারভেজ সুজন।
শুক্রবার সকালে হাজীগঞ্জ বাজারের একটি কার্যালয় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের আহবায়ক ও যুগ্ন আহবায়ক এর মাঝে ঈদ উপহার ৩৭০ পিচ পাঞ্জাবি হাতে তুলে দেন। এ ঈদ উপহারের তালিকায় আছেন পৌর আওয়ামীলীগ নেতাকর্মীরাও। করোনার এই মহাদুর্যোগে তিনি ইতিপূর্বে পৌর এলাকার যুবলীগ নেতা কর্মীদের মাধ্যমে ১ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এছাড়াও তিনি পৌর এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে নগদ প্রায় দেড় লাখ টাকা অর্থ সহায়তা দিয়েছেন।


ঈদ উপহার বিতরণকালে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তৃতাকালে নেতাকর্মীরা যুবলীগ নেতা হায়দার পারভেজ সুজনের ভুয়সী প্রশংসা করেন।
ঈদ উপহার বিতরন কালে বক্তৃতা করেন হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিলন। তিনি বলেন,করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানানমুখী পদক্ষেপ নিয়েছেন। আমরা করোনা মোকাবেলায় নির্দেশনাগুলাে মেনে চলতে হবে।
নেতাকর্মীদেরকে ঈদ উপহার দিতে পেরে আত্মতৃপ্তি প্রকাশ করে যুবলীগের আহ্বায়ক হায়দার পারভেজ সুজন বলেন, পৌর এলাকায় এক হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছি। এবার নেতাকর্মীদের জন্য আমার পক্ষ থেকে এই সামন্য উপহার।

























