হাজীগঞ্জে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

একটি রাজনৈতিক দল বাংলার মাটিতে কোনদিন রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না : ইঞ্জি. মমিনুল হক

Reporter
বিশেষ প্রতিনিধি
আপডেটঃ নভেম্বর ৩, ২০২৫ | ৯:৪৫
Link Copied Successfully!

হাজীগঞ্জ র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার (২ নভেম্বর) বিকালে হাজীগঞ্জ বাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা বিএনপির সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক।

তিনি তাঁর বক্তব্যে পুলিশের উদ্দেশ্যে বলেন, গত ১৫ মাস হাজীগঞ্জে শাহরাস্তিতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা আপনাদের পাশে থেকে সহযোগিতা করে আসছে, ভবিষ্যতেও করবে। কিন্তু বিগত দিনে আমাদের নেতাকর্মীরা বাড়িতে ঘুমাতে পারে নাই। অথচ সেই নেতাকর্মীরাই ৫ আগস্টের পর হাজীগঞ্জ থানা পাহারা দিয়েছে।

তিনি বলেন, সর্বতারা থেকে দুইজন লোককে ধরে এনে আপনার (ওসি) উপস্থিতিতে জামায়াতে লোক ৫ লাখ টাকার রফাদফার বিনিময়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এ পর্যন্ত আপনার নেতৃত্বে হাজীগঞ্জে ৬টি জায়গা (ভূমি) দখল হয়েছে। আমি বারবার হুশিয়ারি করছি, আপনাকে আইন-শৃঙ্খলার জন্য রাখা হয়েছে, জায়গা দখলের জন্য নয়।

বিজ্ঞাপন

ইঞ্জি. মমিনুল হক বলেন, জায়গা দখল করে জামায়াত-শিবির, অথচ অপ-প্রচার হয় বিএনপির নামে। আপনি যে দলের পিছে হাঁটেন, সেই দল বাংলার মাটিতে কোনদিন রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না। আর বিএনপির নাম করে যারা চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে তাৎখনিক ব্যবস্থা গ্রহণ করুন। আমরা আপনাদেরকে সহযোগিতা করবো।

জাতীয় ইস্যু নিয়ে তিনি কটি রাজনৈতিক দল গণভোটের নামে ফেব্রুয়ারীর নির্বাচনকে বানচাল করতে চায়। কিন্তু বিএনপি তা হতে দিবে না। এখন সবার হাতে মোবাইল রয়েছে। সবাই দেশের পারিপাশির্^ক অবস্থা সম্পর্কে জ্ঞাত। জাতীর প্রত্যাশা পূরণে বিএনপি ড. ইউনুসকে সমর্থন দিয়েছে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হলে, যেদিন আমাদের নেতা তারেক রহমান ডাক দিবেন, সেদিন হাজীগঞ্জ-শাহরাস্তি’সহ ঢাকার মাটি প্রকম্পিত হবে।

উপজেলা যুবদেলর সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সুমনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রিয় ওলামা দলের সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মাও. নজরুল ইসলাম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারী, দলীয় নেতৃবৃন্দের মধ্যে পৌর যুবদলের সাবেক সদস্য সচিব বিল্লাল হোসেন পাটওয়ারী, যুবনেতা মিলন হোসেন প্রমুখ।

বিজ্ঞাপন

পৌর যুবদলের সাবেক আহবায়ক মিজানুর রহমান সেলিম ও পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক মারুফ খাঁন রাছেলের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি ও দলীয় নেতৃবৃন্দের বক্তব্যের পর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটা হয়। এরপূর্বে হাজীগঞ্জ বাজারে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি অনুষ্ঠানস্থল থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে বিএনপি নেতা মনিরুজ্জামান মনির, নাফের শাহ, আলহাজ¦ মিজানুর রহমান, জামাল উদ্দিন তালুকদার কিরন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন, সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি ইমান হোসেন, যুবনেতা ফয়েজ আহমেদ, জহির আহমেদ, শ্রমিক নেতা রাশেদ আলম হীরা, সোহেল রানা, ছাত্রনেতা এসএম ফয়সাল হোসাইন, জুয়েল রানা তালুকদার, আবু ইউছুফ, দ্বীন ইসলাম টগর’সহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শীর্ষ সংবাদ:
অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন