ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল যুক্তরাজ্য-অস্ট্রেলিয়া-কানাডা

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ২১, ২০২৫ | ৮:০৩
Link Copied Successfully!

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা। স্থানীয় সময় আজ রোববার জাতিসংঘের সাধারণ অধিবেশনে যৌথ বিবৃতিতে এই স্বীকৃতি দেওয়া হয়। দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য এই সিদ্ধান্ত বলে জানিয়েছে দেশগুলো।

যুক্তরাজ্য যে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে, সেটা গত জুলাইয়ে জানানো হয়েছিল। ব্রিটিশ সরকার জানায়, ইসরায়েল যদি ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির শর্ত পূরণে রাজি না হয় এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য দীর্ঘ মেয়াদে টেকসই শান্তি স্থাপনে চুক্তি না করে, তাহলে তাঁরা নিজেদের অবস্থান বদলাবে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। এরপর কানাডা ও অস্ট্রেলিয়াও একই পথ অনুসরণের ঘোষণা দিয়েছিল।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, রোববার এই তিনটি দেশ যখন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল তখনও গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আজ সন্ধ্য পর্যন্ত অন্তত ৫৫ জন নিহত হয়েছে ইসরায়েলি হামলায়। এর মধ্যে গাজা সিটিতেই প্রাণ গেছে অন্তত ৩৭ জনের।

বিজ্ঞাপন

এদিকে বেশ কিছুদিন ধরেই যখন একাধিক পশ্চিমা দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিচ্ছিল, তখন থেকেই নাখোশ ছিল ইসরায়েল। এর পরিপ্রেক্ষিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে মূলত হামাসকে তাদের ‘পাশবিক সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য’ পুরস্কৃত করা হবে।

 

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন