পথের জায়গা নিয়ে বিরোধে হাতুড়ির আঘাতে বড় ভাইকে খুন, আটক ৩

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১৮, ২০২৫ | ৭:২০
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জে পথের জায়গা নিয়ে বিরোধে হাতুড়ির আঘাতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খাজা আহমেদ (৫৫) খুনের ঘটনায় ৩ জনকে আটক  করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. শাহআলম।

বুধবার রাতে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা চাঁদপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, এ ঘটনায় অভিযুক্ত নুর মোহাম্মদ খান (৫০), ছোট  ভাই শাহজালাল (৪০) ও শাহজালালের স্ত্রী আসমা বেগমকে (৩৩) আটক করা হয়েছে।

ভাই ওয়ালী উল্লাহ জানান, বাড়ীর পথের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রাতে এ নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে ছোট ভাই শাহজালাল  হাতুড়ি দিয়ে বড় ভাই খাজা আহমেদকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্বজনরা চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

নিহত খাজা আহমেদের স্ত্রী ও পরিবারের সদস্যরা হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

বিজ্ঞাপন

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম বলেন, সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় জড়িত শাহজালালসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
খাজা আহমেদের স্ত্রী রুবি বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন