চাঁদপুরের জি.টি রোডে ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তা সংস্কারের আশ্বাস দিলেন পৌর প্রশাসক

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১১, ২০২৫ | ১০:০২
Link Copied Successfully!

চাঁদপুর পৌরসভার ১২নং ওয়ার্ড জি.টি রোড দক্ষিণ সরকারি বাড়ির সড়ক সংস্কার, প্রস্থকরণ ও পয়ঃনিষ্কাশনের ড্রেনেজ নির্মাণের দাবীতে মানববন্ধনের পর বাস্তবায়নের আশ্বাস দিলেন পৌর প্রশাসক।

প্রথমে ড্রেনেজ ব্যবস্থা পরে পর্যায়ক্রমে রাস্তা সংস্কারের কাজ করা হবে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে সড়কটি পরিদর্শন শেষে স্থানীয় বাসিন্দাদের এই আশ্বাস দেন চাঁদপুর পৌরসভার প্রশাসক গোলাম জাকারিয়া।

ওই সময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ সড়কে চলাচলে বাসিন্দাদের ভোগান্তি পোহাতে হয় ড্রেনেজ ব্যবস্থা না থাকায়। খুব শীঘ্রই প্রথমে ড্রেনেজ ব্যবস্থা পরে পর্যায়ক্রমে রাস্তা সংস্কারের কাজ করা হবে বলে জানান পৌরসভার এই কর্মকার্তা।

বিজ্ঞাপন

সড়কটি পরিদর্শন কালে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট ফয়সাল হোসাইন, এ্যাডভোকেট মো. নুরুল হক কোমল, এ্যাডভোকেট খোরশেদ আলম শাওন, হাফেজ মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ ও মো. আব্দুস সামাদ।

এলাকায় ১ হাজার পরিবারে ১০ হাজার বাসিন্দার বসবাস। সড়কটি সংস্কার ও পয়ঃনিষ্কাশনের ড্রেনেজ নির্মাণের দাবী করে গেলো ৩ সেপ্টেম্বর বুধবার মানববন্ধন করে চাঁদপুর আইডিয়া স্কুল সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনি প্রেশার মানুষ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ