চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ৬, ২০২৫ | ৫:৪৫
Link Copied Successfully!
 শিশু শিক্ষার আধুনিক ও অনন্য বিদ্যাপীঠ চাঁদপুর ল্যাবরেটরি স্কুলের আয়োজনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৫ জুলাই শনিবার বেলা ১১টায় বিদ্যালয় হলরুমে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে চাঁদপুর সাহিত্য একাডেমির নির্বাচনে বিজয়ী হওয়ায় পরিচালক পদে বিদ্যালয় অভিভাবক সদস্য  আশিক বিন রহিম  এবং নির্বাহী সদস্য পদে মনিরুজ্জামান বাবলুকে সংবর্ধনা জানানো হয়। এছাড়াও বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
সকাল ৯ টায় ক্ষুদে শিক্ষার্থীদের ‘যেমন খুশি তেমন সাজো’ আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এরপর বিদ্যালয়ের অভিভাবক এবং শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় হাড়িভাঙ্গা খেলা।
বেলা ১১টায় অনুষ্ঠিত হয় কৃতি শিক্ষার্থীদের সনদ, পুরস্কার ও সম্মাননা প্রদান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. ওমর ফারুক।‌ অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দাস।

বিদ্যালয়ের সহকারী অধ্যক্ষ মৃদুল কান্তি দাসের পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, প্রাক্তন শিক্ষিকা কাজী জাকিয়া, চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মাসুদুর রহমান, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক আব্দুল আজিজ শিশির, ইসকান্দর মির্জা, অভিভাবক সদস্য এবং অ্যারোমা রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোঃ মানিক। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখলেন চাঁদপুর সাহিত্য একাডেমির নবনির্বাচিত পরিচালক (গ্রন্থাগার, সেমিনার ও শিশুসাহিত্য) আশিক বিন রহিম, নবনির্বাচিত নির্বাহী সদস্য এবং ইনডিপেন্ডেন্ট টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু।

আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথি, বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট এবং উপহার তুলে দেন অতিথিবৃন্দ।
আয়োজনের সার্বিক তত্বাবধানে ছিলেন, চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের উপদেষ্টা দুলাল গোস্বামী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ‌ অঞ্জন দত্ত, সহকারি শিক্ষিকা নাজনিন হোসাইন, কাকলি দাস, বিথী কর্মকার, নুসরাত জাহান, তানজিলা আক্তারসহ সকল শিক্ষার্থী এবং তাদের অভিভাবকগণ। পপুলার বিডিনিউজ, চাঁদপুর

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম ‘শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে’ ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছেন মোঃ জসিম উদ্দীন মতলব দক্ষিণে প্রশাসনের বিপ্লব ও সংহতি দিবস পালিত রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে জাতীয় সিপাহী বিপ্লবী দিবস পালন