শেষ মুহূর্তে চাঁদপুরে ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে জমে উঠেছে পশুর হাট

মোহাম্মদ ইউছুফ
আপডেটঃ জুন ৫, ২০২৫ | ৫:০৮
Link Copied Successfully!
ঈদের আর মাত্র একদিন বাকী। শেষ মূহুর্তে ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে জমে উঠেছে চাঁদপুরের কোরবানির পশুর হাটগুলো। তবে ক্রেতা-বিক্রেতাদের পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে দাম দিয়ে।
‎
‎বৃহস্পতিবার জেলার হাজীগঞ্জ বাজার, বেলচোঁ বাজার, বাকিলা বাজার, সুহিলপুর বাজার সহ বিভিন্ন পশুর হাট ঘুরে দেখা যায় পর্যাপ্ত পশু হাটে থাকলেও ক্রেতার সংখ্যা কম।
ক্রেতাদের অভিযোগ পশুর দাম বেশি। পাল্টা অভিযোগে বিক্রেতারা বলছেন পশুর পর্যাপ্ত দাম পাচ্ছেন না। তবে আরো একদিন বাজার বসবে জেলার পশুর হাটে। শেষ মূহুর্তে পশুর ভালো দাম পাবে বলে প্রত্যাশা তাদের।
‎
ক্রেতা শরিফুল ইসলাম বলেন, ঈদের আরো একদিন বাকী। বাজার ঘুরে দেখছি পছন্দ হলে আর দামে মিললে কিনবো।
আরেক ক্রেতা জসিম তফদার বলেন, বাজারে প্রচুর গরু আছে। তবে দাম বেশি তাই কিনতে পারিনি। দেখি আজ না হলে আগামীকাল কিনবো।
বিক্রেতা আলমগীর কবির বলেন, বাজারে পর্যাপ্ত গরু রয়েছে। সেই তুলনায় বিক্রয় কম। ১২ টি গরু হাটে তুলে মাত্র ৩টি বিক্রয় করতে পেরেছি।
আরেক বিক্রেতা নাছির বলেন, গেলো কয়েক বছরের তুলনায় এবার গরুর দাম কম, ক্রেতাও কম। প্রতিবছর কোরবানির ঈদে গরুর ব্যবসা করি। এ বছর বিক্রয় কম অনেক লোকসানে পড়বো।
‎এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে চাঁদপুরের অর্ধশতক গ্রামে আগামীকাল পালিত হবে ঈদুল আযহা। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে গ্রামগুলো। ঈদুল আজহার নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য পশু কোরবানি দিবেন গ্রামগুলোর বাসিন্দারা।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা